বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

লঙ্কানদের কাছে হারের পর মেজাজ হারিয়ে আইসিসির শাস্তি পেলেন হৃদয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-03-2024 05:49:19 pm

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছিলো অলিখিত ফাইনালে। গত কয়েক বছর বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হওয়া মানেই যেন কোনো বিতর্কিত কিছু ঘটে যাওয়া।


শনিবার (৯ মার্চ) ম্যাচেও ঘটেছে এমনি এক দৃষ্টান্ত। লঙ্কান পেসার নুয়ান থুসারার বল মোকাবেলা করতে এসেই বোল্ড হয়ে গেলেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। আউট হওয়ার পর উইকেট ছেড়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎই দেখা গেলো মেজাজ হারিয়ে ফেলেছেন হৃদয়। তেড়ে যাচ্ছিলেন কোনো এক লঙ্কান ক্রিকেটারের দিকে।


ফিল্ড আম্পায়ার তানভির আহমেদ, নন স্ট্রাইক ব্যাটার সৌম্য সরকার এবং অতিরিক্ত খেলোয়াড় হিসেবে মাঠে পানি নিয়ে যাওয়া তাইজুল ইসলাম তাওহিদকে ফেরান। এরপর আরও একবার তেড়ে যাওয়ার চেষ্টা করেন হৃদয়। শ্রীলঙ্কার কোনো এক ক্রিকেটার হৃদয়কে আপত্তিকর কিছু বলেছিলো, যে কারণে তিনি এমনটা করেছিলেন।


আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আইসিসির চোখে তাওহিদ হৃদয়ের এমন আচরণ অপরাধ হিসেবে গণ্য হয়েছে।


১০ মার্চ, রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। শাস্তি হিসেবে হৃদয়ের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।


ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তাদের বিবৃতিতে জানায়, আচরণবিধি ২.২০ ধারা অনুযায়ী লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে তাওহীদ বাদানুবাদে জড়ানোয় খেলার স্পিরিট নষ্ট হয়। জরিমানার সঙ্গে হৃদয়ের ১টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। গত ২৪ মাসে এটি তার প্রথম ডিমেরিট পয়েন্ট।


হৃদয়ের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেয়া শাস্তি মেনে নেয়ায় এই বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের দুই আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত, তানভীর আহমেদ ও তৃতীয় আম্পায়ার গাজী সোহেল এই অভিযোগ আনেন হৃদয়ের বিরুদ্ধে।


তাওহিদ হৃদয় নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। যে কারণে নতুন করে শুনানির প্রয়োজন হয়নি। এই শাস্তির ঘোষণা দেন আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। আর অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত, তানভির আহমেদ, থার্ড আম্পায়ার গাজী সোহেল এবং ফোর্থ আম্পায়ার মাসুদুর রহমান।


Tag
আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩০ দিন ১৬ ঘন্টা ৩০ মিনিট আগে