মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

পাবিপ্রবিতে শুভসংঘের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মামুন তন্ময়

পাবনা ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।


মঙ্গলবার (২২ নভেম্বর) বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক (০১) বছরের জন্য এ কমিটি ঘোষণা দেওয়া হয়। এতে পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন কে সভাপতি এবং একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রী তন্ময় কুমার কে সাধারণ সম্পাদক করা হয়েছে।


এছাড়াও সহ-সভাপতি হিসেবে আছেন জাহিদুল ইসলাম ও তাসনিমুল হাসান সাইফ। যুগ্ম-সাধারণ সম্পাদক রেজোয়ান হৃদয়। সাংগঠনিক সম্পাদক প্রান্তিক সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক নাবিল মাহমুদ। অর্থ সম্পাদক এমরান হোসেন তানিম, দপ্তর সম্পাদক আহসান আলিফ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শোভন রায়হান, ইভেন্ট সম্পাদক রিপন হোসেন, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ফাতেমা খাতুন, প্রচার সম্পাদক ফিজ্জুল মাহিন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন, ক্রীড়া ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মির্জা শাহরিয়ার ইকবাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ তৌহিদুজ্জামান, নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া খন্দকার, বিতর্ক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম সিয়াম, সমাজ কল্যাণ সম্পাদক মাজহারুল ইসলাম। কার্যকরী সদস্য হিসেবে আছেন আহসান হাবীব আতিক, উর্মি পারভীন মৌ, নূর নাহার নুপুর, রিয়া মনি, এবিস সজীব।


দায়িত্ব পাওয়ার পর সভাপতি আবদুল্লাহ আল মামুন জানান, দেশব্যাপী বসুন্ধরা শুভ সংঘের কাজ বেশ প্রশংসনীয়। পাবিপ্রবিতে শুভ সংঘের কার্যক্রম আবার শুরু হওয়াতে শিক্ষার্থীরা বেশ আনন্দিত। আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চেষ্টা করবো। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় এবং এর আশেপাশের এলাকাগুলোতে আলোর মশাল জ্বালাবো।


সাধারণ সম্পাদক শ্রী তন্ময় কুমার বলেন, শুভসংঘ বাংলাদেশে দীর্ঘদিন সামাজিক কাজ কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ভালো কাজের মাধ্যমে শুভসংঘ সমাজের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। পাবিপ্রবিতে আমরা বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করতে চেষ্টা করবো।

আরও খবর