ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে সারাদেশব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৩ শুক্রবার (৩ নভেম্বর) সকাল দশটা থেকে সারাদেশে ১৩৬টি কেন্দ্রে শুরু হয়ে শনিবার (৪ নভেমম্বর) বেলা ১টায় শান্তিপূর্ণ ও সুশঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। 

এবার প্রথম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে বিভিন্ন শ্রেণিতে ১৩১জন শিক্ষার্থী ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় অংশ নেন বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা কেন্দ্র প্রধান, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক।

সরজমিনে বৃত্তি পরীক্ষার কেন্দ্রে গিয়ে দেখা যায় উভয় দিন সকাল ৯টার আগেই কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে অভিভাবকদের উপচেপড়া ভিড় ছিল।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন হাজী আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তমাল কান্তি ভট্টাচার্য, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক আলী আহমদ, রোজভিউ মডেল স্কুলের প্রধান শিক্ষক জাফরিন নাহার, দি ইলেট ফুলতলী রহ. কেজি স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, নবযুগ কেজি স্কুলের প্রধান শিক্ষক টিটু সাহা, শিক্ষানুরাগি মোঃ আব্দুল মুমিন প্রমুখ। কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, মোঃ আফসার মিয়া, মুহিন উদ্দিন, তাসলিমা জান্নাত চৈতি, ফেরদৌসি করিম, জয়া রবি দাশ, মুক্তি কানু গুপ্তা, শর্মি সূত্রধর, দি এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক আব্দুল্লাহ আল ফয়সল, মাশহুরা জসিম মিতা নুর, চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টারের শিক্ষক শিল্পী পাল, দিলদার হোসেন, পম্পা পাল, রোজভিউ মডেল স্কুলের শিক্ষক পুনম বারই, পারভিন আক্তার।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপিত মোঃ এহসানুল হক জানান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (৩ নভেম্বর) সকাল দশটা থেকে সারাদেশে ১৩৬টি কেন্দ্রে দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৩ শুরু হয়ে শনিবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে ১৩১জন, জুড়ী উপজেলার জুড়ী মডেল একাডেমি কেন্দ্রে ১৯০জন এবং রাজনগর উপজেলার রাজনগর আইডিয়েল হাইস্কুল কেন্দ্রে ২৪০জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। মৌলভীবাজার জেলায় ৩টি কেন্দ্রে মোট ৫৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

এবারের পরীক্ষায় সারাদেশ থেকে মোট ১৩৬টি কেন্দ্রে ৬৪০৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন বলেও সংগঠন সুত্রে জানা যায়।

আরও খবর