দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি'তে স্কয়ারের আয়োজনে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-09-2023 12:59:22 pm


◾আর এস মাহমুদ হাসান : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের আয়োজনে ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এগ্রোভেট ডিভিশনের সহযোগিতায় রবিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় একাডেমিক ভবনের ১১৫ নং রুমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।


জানা যায়, এ বছর এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন(এএসভিএম) বিভাগের প্রথম ব্যাচের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ৬৫ জন শিক্ষার্থী ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিচ্ছেন। এরমধ্যে ৪৮ জন বাংলাদেশি ও ১৭ জন নেপালি শিক্ষার্থী।


ইন্টার্নিশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ছিলেন কৃষি অনুষদের ডিন ড. মো. নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টার্নিশিপ প্রোগ্রাম-২০২৩ এর আহবায়ক ও এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. হুর ই জান্নাত জ্যোতি।


এএসভিএম বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হক এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এগ্রোভেটের সেলস ম্যানেজার কাজী রবিউল হাসান, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মার্জিয়া আফরোজ প্রিয়া। পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় ছিলেন ফারিয়া বিনতে রহমান সৌমি।


এসময় অতিথিরা বলেন, "ভেটেরিনারি পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেবাধর্মী পেশা। এজন্য দেশকে এগিয়ে নিতে ও প্রাণিসম্পদের উন্নয়নে সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করে সবাইকে অভিজ্ঞতা লাভ করতে হবে। তারা সর্বোপরি ইন্টার্নশিপ প্রোগ্রামের সার্বিক সফলতা কামনা করেন"।


স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এগ্রোভেটের সেলস ম্যানেজার কাজী রবিউল হাসান তার আলোচনায় ১৯৫৮ সালে স্যামসন এইচ চৌধুরী এবং তার তিন বন্ধু মিলে স্কয়ার ফার্মাসিউটিক্যালস গড়ে তোলার ইতিহাস সম্পর্কে বলেন। এছাড়া তিনি বায়োসিকিউরিটি, ভ্যাক্সিনেশন, এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট নিয়ে আলোচনা করেন।


এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হক বলেন, "ইন্টার্নশিপের ৬ মাস সময়ে দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এসময় তিনি ইন্টার্ন ডাক্তারদের ভালো কোয়ালিটির প্রোডাক্ট ব্যবহারের জন্য বলেন"।


স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এগ্রোভেট ডিভিশনের এক্সিকিউটিভ(ভিএসডি) ড. মো. ইশতিয়াক আহমেদ স্কয়ারের বিভিন্ন প্রোডাক্টের গুণাগুণ নিয়ে আলোচনা করেন এবং ফিল্ড প্রাক্টিস সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।



আরও খবর