৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের কঠোর অভিযান, বালুভর্তি ট্রাক, বালু ও অন্যান্য মালামাল জব্দ এবং মামলা দায়ের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সামির, অসুস্থ বাবাও হাসপাতালে, সহযোগিতার আবেদন লোহাগাড়ায় প্রাইভেটকারে লুকানো ১৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪ জোরারগঞ্জে উদ্বোধন হলো রন্ধন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার মধুপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালঙ্কার ও টাকা লুট শ্রীমঙ্গলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল নাশকতার আশঙ্কায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ইসলামপুরে ফেক ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় ইউএনওর জিডি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাত ঘটানোরও দাবি শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর গণমিছিল ইসলামপুরে ওয়ালটন প্লাজার কিস্তি সুরক্ষা সহায়তা পেলেন গ্রাহক শাবানার নমিনী পোরশায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ওঝার কাছে নিয়ে সময়ক্ষেপণের অভিযোগ, সচেতনতার আহ্বান চিকিৎসকদের

বেরোবিতে ওবিই কারিকুলাম প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 19-08-2023 08:16:18 am

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ আগস্ট, ২০২৩) রংপুরের ইসলামবাগে অবস্থিত স্কাই লন কনফারেন্স সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, আউটকাম বেসড এডুকেশন একটি রীতিবদ্ধ ধারা। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য গুণগত পাঠদান, নিত্য নতুন জ্ঞান সৃষ্টি, ব্যবহারিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা, বিচক্ষণতা ইত্যাদি নিশ্চিত করা যায়। তিনি বলেন, আউটকাম বেসড এডুকেশন বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ বলেন, সময়ের সঙ্গে বাড়ছে যুগোপযোগী শিক্ষার গুরুত্ব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করা এবং শিক্ষার মান উন্নয়নে বলিষ্ঠ ভ‍‍ূমিকা রাখবে আউটকাম বেসড এডুকেশন।


কর্মশালায় বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন সভাপতির বক্তব্যে আউটকাম বেসড এডুকেশনের প্রেক্ষাপট, লক্ষ্য-উদ্দেশ্য ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন বেরোবি শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর মোঃ শরিফুল ইসলাম। কর্মশালায় বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ৬টি বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেন। 

আরও খবর