টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের ৮৪তম শাখার উদ্বোধন সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎ বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব: ইশরাক

হার্টের রিংয়ের দাম কমেছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-07-2023 12:58:38 am

হার্টের রিংয়ের দাম কমছে ২০ হাজার টাকা পর্যন্ত

হার্টের চিকিৎসায় ব্যবহৃত তিন ধরনের রিংয়ের (স্টেন্ট) দাম কমানো হয়েছে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।


যুক্তরাষ্ট্রের তৈরি দুটি প্রতিষ্ঠানের এই তিন ধরনের হার্টের রিংয়ের দাম ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। এরমধ্যে দুটি রিংয়ের নতুন দাম আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। আরেকটির দাম পরে কার্যকর হবে। 


রোববার (২৫ জুন) সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ এসব তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে যুক্তরাষ্ট্রের অ্যাবোট ল্যাবরেটরিজ, বস্টন সায়েন্টিফিক- এই দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। বৈঠকে হার্টের রিংয়ের দাম কমানোর জন্য অনুরোধ করা হয়েছে। তারা তিনটি স্টেন্টের দাম কমাতে সম্মত হয়।


ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, অ্যাবোট ল্যাবরেটরিজের তৈরি স্টেন্ট জায়েন্স প্রাইমের ভিত্তিমূল্য ৫৬১ ডলার থেকে ৪২৫ ডলার হয়েছে, এক্সপেডিশনের বর্তমান ভিত্তিমূল্য ৮৩০ ডলার থেকে কমিয়ে ৬০০ ডলার হবে। আর বস্টন সায়েন্টিফিকের প্রোমাস প্রাইমার নামে একটি স্টেন্টের ভিত্তিমূল্য ৫৭০ ডলার থেকে কমে ৪৭০ ডলার হবে। তবে এক্সপেডিশনের দাম সেপ্টেম্বরেই কমবে না।

আরও খবর




6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১১৮ দিন ১ ঘন্টা ২৩ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৩৮ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে