নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রক্সি পরীক্ষা দিতে এসে জাবিতে আটক ২ এক বছর এর কারাদণ্ড

সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অন্যের ছাত্রের পরিবর্তে প্রক্সি দিতে আসা দুই জনকে আটক করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃতরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী সোহেল রানা (৩৩) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শাকিল।


গতকাল সোমবার (১৯ জুন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষ থেকে ‘বি’ ইউনিটের তৃতীয় শিফট চলাকালে সোহেলকে এবং বিজনেস স্টাডিজ অনুষদের ২৪ নম্বর কক্ষ থেকে একই ইউনিটের চতুর্থ শিফটের সময় শাকিলকে সন্দেহের ভিত্তিতে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।


পরে তাদের দুজনকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা (অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড) দিয়ে কারাগারে প্রেরন করা হয়।


জানা যায়, সোমবার রাত পৌনে ১০টায় আটক সোহেল ও শাকিল প্রক্সির কথা স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভারের আশুলিয়ার ভূমি কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ তাদেরকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা (অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড) জরিমানা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এসময়, আসামীরা ১০০ টাকা জরিমানা পরিশোধ করে।


সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান আমাদের কে বলেন, সন্দেহের ভিত্তিতে হল পরিদর্শক প্রক্সিদাতাদের চিহ্নিত করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে আমরা ভ্রাম্যমাণ আদালতের কাছে জানালে আদালত অভিযুক্তদের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর ৩ (খ) ধারা এবং ভ্রাম্যমান আদালত আইন-২০০৯ অনুযায়ী তাদেরকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা (অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড) দিয়ে কারাগারে পাঠায়।

Tag
আরও খবর