দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাত কলেজের ভর্তিচ্ছুদের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-06-2023 01:44:58 pm

© ফাইল ছবি



◾শামীম ওমর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১৬ জুন, ২০২৩)। মোট তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। শনিবার (১৭ জুন) বিজ্ঞান ইউনিটের এবং শুক্রবার (২৪ জুন) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এমন শিক্ষার্থীদের সহযোগিতায় ‘হেল্প ডেস্ক’ বসেছে ঢাকা কলেজস্থ নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের। প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা থেকে আগত ঢাকা কলেজের বিভিন্ন বর্ষে বিভিন্ন বিভাগে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ঢাকা কলেজস্থ নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ।


সংগঠনের পক্ষ থেকে সাত কলেজের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সহায়তা করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী (মোবাইল, ঘড়ি ও অন্যান্য জিনিসপত্র) সম্পূর্ণ ফ্রিতে জমা রাখছে। তাছাড়া ভর্তিচ্ছুদের মাঝে খাবার পানি ও কলম বিতরণ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য জেলার শিক্ষার্থীদেরও হেল্প ডেস্ক বসেছে। সবমিলিয়ে সবার মাঝে এক ধরণের সম্প্রীতির বন্ধন তৈরি হচ্ছে।


সংগঠনের সভাপতি সৈয়দ আহমেদ এবং সাধারণ সম্পাদক তাহমিদ ইসলাম আকিবের নেতৃত্বে সংগঠনের অন্যান্য সদস্যরাও সহযোগিতায় ছিল। সভাপতি সৈয়দ আহমদ বলেন, এটা আনন্দের যে, আমরা ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করছি। শিক্ষার্থীদের সুবিধার্থে মূলত এমন প্রচেষ্টা। প্রতিবছর এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি। সাধারণ সম্পাদক তাহমিদ ইসলাম আকিব বলেন, সাত কলেজের ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীরা যাতে কোনো বিড়ম্বনায় না পড়ে এবং শিক্ষার্থীরা যাতে সহযোগিতা পায় সেই তাগিদেই আমরা নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণের পক্ষ থেকে হেল্প ডেস্ক বসিয়েছি। বিভিন্ন জেলার শিক্ষার্থীদের জন্য আমরা আমাদের সহযোগিতা চালিয়ে যাচ্ছি। উক্ত সংগঠনের মাধ্যমে যাতে আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারি, সেই কামনা করছি। ত্রিমোহনার এমন সহায়তায় ভর্তিচ্ছু ও অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করেন।


উল্লেখ্য, তিনটি ইউনিটে সর্বমোট ১ লাখ ১ হাজার ২৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিবে ৩৮ হাজার ৪৯৫ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিবে ৩৭ হাজার ২৮২ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিবে ২৫ হাজার ২৫২ জন।


আরও খবর