দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ফলে ফলে মধুমাস উদযাপিত

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ফলে ফলে মধুমাস উদযাপিত


 


‘রঙিন ফলে বর্ণিল উৎসব, ফলে ফলে মধুমাস’ “নিয়মিত খাবো দেশী মৌসুমী ফল -বাড়াবো মনোবল, শিক্ষিত জাতি হয়ে থাকবো সুস্থ সবল” স্কুলের প্রধান শিক্ষকের এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঝাঁকজমক পূর্ণভাবে উদযাপিত হয়েছে ফল উৎসব-২০২৩।

 

১২ই জুন সোমবার বেলা ১.০০ টায় ফল খাওয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে সাতক্ষীরা ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে পরামর্শ করে সকল শিক্ষককে সাথে নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও মধুমাস উৎযাপন করা হয়। প্রায় ১২শত শিক্ষার্থীদের মাঝে ফল প্রদান করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী, সহঃ প্রধান শিক্ষক মোঃ সেলিমুল ইসলাম, সহকারি শিক্ষকবৃন্দ নাজমুল লায়লা, সাবিনা শারমিন, মোঃ আকতারুজ্জামান, মোঃ তৈবুর রহমান, শাহীনা পারভীন, কবীর আহমেদ, এম এম নওরোজ, শামীম পারভেজ, ফারুক হোসেন, রাবেয়া খাতুন, সিরাজুল ইসলাম, নাজমা সুলতানা, রোজিনা বুলি, দেব্রত কুমার মন্ডল, লিপিকা রানী মন্ডল, সাদিয়া আফরিন সাথী, আমেনা খাতুন প্রমুখ।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, মানুষকে মধুমাসের কথা জানাতে ও ফলের উপকারিতার বার্তা দিতেই এমন আয়োজন। এখন মানুষের মধ্যে ফল খাওয়ার অনীহা তৈরি হয়েছে।  প্রত্যেক ফলে আল্লাহর রহমত আছে। প্রত্যেক মানুষের জন্য সৃজনাল ফল খাওয়া খুব জরুরী। মধুমাসে ফল ব্যবসায়ীরা কীটনাশক মিশিয়ে ফলগুলোকে দূষিত করবেন না।

 

তিনি আরও বলেন, ছেলেমেয়েদের শিক্ষার পাশাপাশি সমাজকে সচেতন করাও আমাদের দায়িত্ব।  বাংলা সাহিত্যে মধুমাসের ফলকে কেন্দ্র করে অনেক লেখা রয়েছে। মধূমাসের ফল খেলে আমাদের সুস্থ থাকাসহ সার্বিক দিকে ভালো রাখে। সুস্থ ও সুন্দর জীবনের জন্য প্রাকৃতিক ফল খাওয়ার বিকল্প নেই। দেশের বাজারে অসাধু ব্যবসায়ীরা ফলে ফরমালিন ব্যবহার করে। সেগুলো বাজার থেকে কিনে শিশু বাচ্চাদের খাওয়ানো হয়। যেগুলো আমাদের সন্তানদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি রয়েছে। আমাদের দেশ থেকে অনেক ফল হারিয়ে যাচ্ছে । দেশীয় ফল বেশি করে লাগাতে হবে। দেশীয় ফলের স্বাদ বেশি। রাষ্ট্রীয়ভাবে দেশীয় ফলের গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে হবে।

 

তিনি আরও বলেন, সুস্থ থাকতে ফল খাওয়ার কোনো বিকল্প নেই। এই ধরনের ফল উৎসব  শিক্ষার্থীদের ফল খেতে এবং সুস্থ জীবন লাভে উৎসাহিত করবে। এবং শিক্ষার্থীরা আনন্দিত হবে। এই আয়োজন শিক্ষার্থীদের ফল খেতে এবং সুস্থ জীবন লাভে উৎসাহিত করবে।

Tag
আরও খবর