পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

নামাজে মোবাইল ফোনের রিংটোন বাজলে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-09-2022 11:42:27 pm

প্রতীকি ছবি

◾মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি


▪️প্রশ্ন: মসজিদে গেলে মোবাইল ফোন বন্ধ রাখি। তবে মাঝেমধ্যে তা করতে ভুলে যাই। জামাতে নামাজ পড়ার সময় মোবাইলের রিং বাজলে কী করা উচিত? পকেট থেকে মোবাইল ফোন বের করে বন্ধ করে দেওয়া যাবে? বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।

তৈমুর আলম, ঢাকা 



▪️উত্তর: নামাজে বিশেষ প্রয়োজনে এক হাত ব্যবহারের অনুমতি আছে। তাই নামাজে মোবাইলের রিংটোন বেজে উঠলে তা পকেটে রেখেই এক হাতে কল কেটে দেবেন বা ফোন বন্ধ করে দেবেন। আর পকেট থেকে বের না করে বন্ধ করার উপায় না থাকলে দ্রুত বের করেই কেটে দেবেন। তবে মোবাইলফোন বের করে স্ক্রিনে তাকানো যাবে না। এভাবে স্ক্রিনে তাকিয়ে বন্ধ করলে নামাজ ভেঙে যাবে। কারণ এ কাজ করার সময় আপনাকে নামাজে আছেন বলে মনে হচ্ছে না। এমন পরিস্থিতি অন্য কারণে সৃষ্টি হলেও নামাজ ভেঙে যায়। একই কারণে মোবাইলের রিং বন্ধ করার জন্য একসঙ্গে দুই হাত ব্যবহার করা যাবে না। এমনটি করলে নামাজ ভেঙে যাবে। কারণ ফিকহের পরিভাষায় তা ‘আমলে কাসির’-এর অন্তর্ভুক্ত।


তিনবার বিশুদ্ধভাবে ‘সুবহানা রাব্বিয়াল আজিম’ বা সুবহানা রাব্বিয়াল আলা’ বলার পরিমাণ সময়ের মধ্যে একাধিকবার রিংটোন বাজলে উল্লিখিত পদ্ধতিতে দুইবার বন্ধ করার সুযোগ আছে। তবে এর বেশি করলে নামাজ ভেঙে যাবে। তবে একবার বা দুইবার বন্ধ করার পর তিন তাসবিহ পরিমাণ বিরতি দিয়ে আবার রিং বেজে উঠলে তখন বন্ধ করা যাবে। মোটকথা, তিন তাসবিহ বলার মতো সময়ের মধ্যে তিনবার রিং বন্ধের জন্য এক হাতও ব্যবহার করা যাবে না। এতে নামাজ ভেঙে যাবে।


আরেকটি বিষয় হলো, দুই হাত ব্যবহার করা ছাড়া যদি মোবাইল বন্ধ করা সম্ভব না হয়, তবে আপনার জন্য নামাজ ভেঙে ফোন বন্ধ করার অনুমতি আছে; বরং এটি কর্তব্য। কেউ কেউ এটিকে ওয়াজিবও বলেছেন। কারণ এতে শুধু আপনারই মনোযোগ বিঘ্নিত হচ্ছে না; বরং অন্য মুসল্লিদেরও মনোযোগ নষ্ট হচ্ছে। তাই নামাজ ভেঙে আগে রিংটোন বন্ধ করবেন, এরপর আবার নতুন করে জামাতে অংশ নেবেন। 


▪️সূত্র: ফাতাওয়া তাতারখানিয়া ১ / ৫৬৪; ফাতাওয়া হিন্দিয়া ১ / ১০৫-১০৭; রদ্দুল মুহতার ১ / ৬২৪-২৬৫; আল-বাহরুর রায়েক ১ / ২৮৭ ও ২ / ১১-১২; খোলাসাতুল ফাতাওয়া ১ / ১২৯; আহসানুল ফাতাওয়া ৩ / ৪১৮-৪১৯; তাহতাবি আলাল মারাবি ১৯৮। 


▪️উত্তর দিয়েছেন

মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি

মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪৬ দিন ২০ ঘন্টা ৭ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১২২ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে