নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

চাম্পাফুলে কিশোরীর বিয়েতে অভিযান, দুই পক্ষের জরিমানা



সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাল্যবিবাহের আয়োজন ভণ্ডুল করেছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।


নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গোপনে এক কিশোরীর বিয়ে সম্পন্নের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসলাম খান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


এসময় উজিরপুর গ্রামের মনিরুল ইসলাম সরদারের মেয়ে হুমাইরা আঞ্জু মনিরা (১৮) ও যশোরের কেশবপুর উপজেলার ব্রজকাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল রাফি (২০)-এর মধ্যে বিয়ের আয়োজন চলছিল।


ভ্রাম্যমাণ আদালত ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’-এর ৯ ধারায় উভয় পক্ষকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি মেয়ের বয়স প্রাপ্ত না হওয়া পর্যন্ত বিয়ে সম্পন্ন না করার নির্দেশ দেন আদালত।


অভিযান চলাকালীন সময়ে উভয় পরিবারের অভিভাবক ভবিষ্যতে এ ধরনের বেআইনি কাজে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়ে মুচলিকায় স্বাক্ষর করেন।


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসলাম খান বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ ধরনের অনৈতিক ও অবৈধ আয়োজনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর