রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

অরিয়ন হাসপাতালের সাথে হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর কর্পোরেট সেবা চুক্তি সম্পন্ন।

উখিয়ার অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান অরিয়ন হাসপাতাল, কোর্টবাজার এবং হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (HMYSDF)-এর মধ্যে কর্পোরেট সেবা চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় সংগঠনের সক্রিয় ৬৫ জন সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অরিয়ন হাসপাতালের নির্ধারিত বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণ করতে পারবেন।


চুক্তি অনুযায়ী, হাসপাতাল কর্তৃপক্ষ সংগঠনের সদস্যদের জন্য ‘হেলথ কার্ড’ প্রদান করেছে। এই কার্ডধারীরা প্যাথলজি সেবায় ৩০%, রেডিওলজি সেবায় ২০%, এবং ইনডোর বিলের উপর ১৫% ছাড়সহ অন্যান্য স্বাস্থ্যসেবা সুবিধা উপভোগ করবেন।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অরিয়ন হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ফোরকান (ম্যানেজিং ডিরেক্টর), সোলতান আহমেদ (ডিরেক্টর ও সিইও), হেফাজতুর রহমান তুষার (ডিরেক্টর এডমিন), মিজানুর রহমান (মার্কেটিং অফিসার) এবং সিরাজুল কবির বুলবুল (মার্কেটিং অফিসার)।


অন্যদিকে হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহাবুব কাউসার, সহ-সভাপতি রায়হান উদ্দিন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মানিক, এডমিন আবু সুফিয়ান, ব্লাড সেল সমন্বয়ক আব্দুল করিম, সেলিম উদ্দিন, মোঃ রায়হান, মহিউদ্দিন সেজান, মোহাম্মদ রিদুয়ান ও মোহাম্মদ তুহিন প্রমুখ।


এই চুক্তির মাধ্যমে হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সদস্যরা একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নেটওয়ার্কের আওতায় আসার সুযোগ পাচ্ছে, যা স্থানীয় যুবসমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়।

Tag
আরও খবর