রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

শেরপুরে আস্থা প্রকল্পের উদ্যোগে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত আস্থা প্রকল্পের উদ্যোগে গঠিত শেরপুর জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে “গণতন্ত্র ও নির্বাচন নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ভাবনা বিষয়ক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। আজ ২৫ অক্টোবর শনিবার বিকালে শেরপুর সদর উপজেলার বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন ধর্মীয় ও শিক্ষক নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, নারী নেত্রী, প্রান্তিক ও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি, পেশা ও ধর্মের লোকজন। সভায় বক্তারা বলেন, গণতন্ত্র টেকসই করতে হলে প্রান্তিক জনগোষ্ঠীর মতামত ও অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে। নির্বাচন যেন সবার জন্য উন্মুক্ত ও স্বচ্ছ হয়, তা নিশ্চিত করতে নাগরিক সচেতনতা বাড়ানো জরুরি। জনউদ্যোগ শেরপুরের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, “হিজড়া, বেদে, হরিজন ও কোচসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ তাদের নাগরিক অধিকার থেকে দীর্ঘসময় ধরে বঞ্চিত। সরকার, নাগরিক সংগঠন ও এনজিও তাদের জন্য নানাভাবে কাজ করে যাচ্ছে। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে তাদের সকলের ভোগান্তি কমে যাবে। তাই ১৯৭১ এর মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর জুলাই আন্দোলনের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।” সভাপতির বক্তব্যে শেরপুর জেলা নাগরিক প্লাটফর্ম এর আহ্বায়ক সহকারী অধ্যাপক (অব.) আবুল হাশেম বলেন, “মানুষ জন্মগতভাবে ধর্ম, বর্ণ, গোত্রে বিভক্ত হয় না। আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরকে বিভাজিত করে, প্রান্তিক করে। প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর মূলধারার আলোচনায় আনাই এই আয়োজনের মূল লক্ষ্য।” অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোচ সম্প্রদায়ের নেতা যুগল কিশোর কোচ, হরিজন সম্প্রদায়ের নেত্রী মুক্তা হরিজন, হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধি মধু হিজড়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ।

Tag
আরও খবর