হজ নিবন্ধনের সময় আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, ২০২৬ সালে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার জন্য বিশেষ বিবেচনায় সরকারি-বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।
এ সময়ের মধ্যে হজে গমনে ইচ্ছুকদের নিবন্ধন করে তাদের হজ গমন নিশ্চিতের জন্য অনুরোধ করা হলো।
সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে গত ১২ অক্টোবর হজযাত্রী নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়।
৪ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ দিন ৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
২০ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে
২২ দিন ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬৮ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে
৭৪ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৭৬ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে
৭৮ দিন ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে