প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

অনিয়ন্ত্রিত বোলিংয়ে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-09-2022 05:22:16 am

সংগৃহীত ছবি

◾ স্পোর্টস ডেস্ক


১৮৩ রান রক্ষার শুরুটা দারুণভাবে করে বাংলাদেশ। শ্রীলঙ্কাও ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হাতে রেখেই জয় পায়। নিশ্চিত করে সুপার ফোর। আর এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে। 


শেষ ২ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ২৫ রান। হাতে আরও ৩ উইকেট। তখনও জয়ের সম্ভবনা ছিল বাংলাদেশর। কিন্তু পেইসার এবাদত হোসেনের দেওয়া ১ ওয়াইড ও ১ নো বল জয় ঠেলে দিলেন শ্রীলঙ্কাকে। ১৯তম ওভারে এবাদতের করা নো বলের ফ্রি হিট থেকে এসেছে একটি বাউন্ডারি। যেটি শ্রীলঙ্কার জয় পাওয়াকে আরো বেশি এগিয়ে নেয়।


অভিষেক ম্যাচে ৩ উইকেট নিলেও বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ৫১ রান দিয়ে এবাদত গড়েছেন সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। জয়ের জন্য শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ৮ রান। সেই ওভারেও নো বল দেন মাহেদী হাসান।


লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ফেরান এবাদত হোসেন। একই ওভারের শেষ বলে চারিথ আশালাঙ্কাকে ১ রানে ফেরান টাইগার পেইসার। পরের ওভাবে আবারও আঘাত হানে এবাদত। এবাদতের ঝড়ে ১১ রান করে ফিরতে হয় দানুষ্কা গুনাথিলাকাকে।


নবম ওভারে আঘাত হানে তাসকিন। ২ রান করে সাজঘরে ফেরেন ভানুকা রাজাপাকশেকে। লড়াই চলাতে থাকেন মেন্ডিস। দাশুন শানাকাকে সঙ্গে নিয়ে ১০ ওভারে করেন ৮০ রান। আর বার চারেক জীবন পাওয়ার সুযোগে তুলে নেন দুর্দান্ত অর্ধশতক। তারপরও বেশি দূর যাওয়া সম্ভব হয়নি তার। মুস্তাফিজের শিকার হয়ে ৬০ রানে মাঠ ছাড়তে হয় মেন্ডিসকে।


এরপর ঝড় তুলেন অধিকানায়ক শানাকা। ৩৩ বলে ৩৫ রানের ইনিংস খেলে মোসাদ্দেকের হাতে ধরা দেন মাহেদী হাসানকে উড়িয়ে মারতে গিয়ে। আর তার বিদায়ে পরাজয়ের শঙ্কা উঁকি দেয় লঙ্কান শিবিরে। ২ রানে ওয়ানিন্দু হাসারাঙ্কাকে বিদায় করে ম্যাচের নিয়ন্ত্রণে আনলেও এবাদত ও মাহেদীর অগোছালো বোলিং জয় ঠেলে নিয়ে যায় লঙ্কানদের শিবিরে।

আরও খবর


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১১ দিন ২৩ ঘন্টা ১৪ মিনিট আগে