পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

বিটিসিএলএফ শাবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-08-2022 10:47:14 am

সভাপতি আশরাফুল - সাধারণ সম্পাদক রুবেল আহমেদ

◾ শিক্ষা ডেস্ক


আজ ২৮/০৮/২০২২ (রবিবার) দুপুর ১ ঘটিকায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ২০২২-২৩ বর্ষের কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটির খসড়া প্রকাশ করা হয়। 


উক্ত কমিটিতে সদ্য সাবেক সভাপতি হামিদা আব্বাসী-কে গঠনতন্ত্র অনুযায়ী উপদেষ্টা এবং ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী প্যানেল গঠন করা হয়। 


প্রসঙ্গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, শাবিপ্রবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম প্রকাশ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়। 


ফোরামটির ২২-২৩ কার্যবর্ষের সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ মুহাম্মদ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রুবেল আহমেদ। এছাড়াও নব্য কমিটিতে যারা আছেন তারা হলেন: সহ-সভাপতি, সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা আক্তার রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন একই বর্ষের অর্থনীতি বিভাগের সায়মা আক্তার শাপলা, বাংলা বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, অর্থ সম্পাদক ফারজানা আক্তার, দপ্তর সম্পাদক ফাহিমা ইয়াসমিন তান্নি, উপদপ্তর সম্পাদক আরমান হোসাইন ইমন, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মাসরুর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সোহাগ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রবিন ভট্টাচার্য এবং সম্পাদকীয় পর্ষদে রয়েছেন- রাতিক হাসান রাজিব।


উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।



আরও খবর