নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান

কুড়িগ্রামের উলিপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মাহামুদুল হাসান ৪ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি সাংবাদিকদের জানান, আমাকে মূলতঃ একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য পাঠানো হয়েছে। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এসময় সবাই সহযোগিতার আশ্বাস দেন। শুরু হলো তার অফিসের কর্মযজ্ঞ। একের পর এক সব দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করে তৈরি করে ফেললেন একটি বিশাল টীম। উপজেলা প্রশাসন ফিরে পেল প্রাণ। গতি বেড়ে গেল উপজেলার প্রতিটি দপ্তরের। জনগন তার ন্যায্য অধিকার ফিরে পেতে শুরু করলো। উপজেলার পাশাপাশি ঝিমিয়ে পড়া উলিপুর পৌরসভা যেন প্রাণ ফিরে পেলো। যে পৌরসভা পৌরবাসীর সেবাহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলো। নিয়মিত তদারকির ফলে পৌরসভার যানজট নিয়ন্ত্রণে ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করায় উলিপুর পরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছে। তিনি সবার সাথে একটা সৌহার্দ্যের সম্পর্ক গড়ে তুললেন। জনগণের যে কোন সমস্যা দ্রুত  সমাধানের মাধ্যমে জনগণের মাঝে আস্হা অর্জন করে ফেললেন। পুরো উপজেলা প্রশাসন তার নেতৃত্বে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিলো। যে নির্বাচন নিয়ে কোন পক্ষের অভিযোগ ছিলো না। এ ছাড়াও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসসহ অন্যান্য দিবসে দক্ষতার সাথে নেতৃত্ব দিতে সক্ষম হোন।

সুচারুভাবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেখিয়ে দিয়ে গেলেন একজন প্রশাসনিক কর্মকর্তা তার সঠিক দায়িত্ব পালন করলে বা কতটুকু জনবান্ধব হলে মানুষের মাঝে স্হান করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার দক্ষতা অনূকরণীয়। তিনি সবার সাথে পরামর্শক্রমে সিদ্ধান্ত নিতেন। তিনি তাঁর দায়িত্ব পালন শেষে ১৬ এপ্রিল বর্তমান সহকারী কমিশনার (ভূমি)  এস এম মেহেদী হাসান এর নিকট দায়িত্ব হস্তান্তর করে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে তার পুরনো কর্মস্থলে ফিরে যান। এর মধ্যে দিয়ে উলিপুর উপজেলা তাঁর কর্মকালের সমাপ্তি ঘটে। স্বল্প সময়ে তার দায়িত্ব পালন উলিপুরের জনগনের মাঝে প্রদীপ হবে জ্বলবে।

এভাবে সকল কর্মকর্তা তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করলে বদলে যাবে বাংলাদেশের সব উপজেলাগুলোর চিত্র, জনগন পাবে তাদের কাঙ্ক্ষিত সেবা । #



আরও খবর

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে