জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ


কুড়িগ্রামের উলিপুরে সরকারি রাস্তার উপর অবৈধভাবে নির্মিত বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ প্রদান করা হয়েছে। 
এলাকাবাসী ও অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের ধামশ্রেণী মৌজায় কতিপয় ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে বসতবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছিলো। ফলে এলাকার জনগনের যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ হলে তারা পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দিয়ে যাতায়াত করতে বাধ্য হয়। ফলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশ বাধাগ্রস্থ ও খেলাধুলা করার মাঠ সংকীর্ণ হয়ে পড়ে।  
বিষয়টি নিয়ে এলাকার সচেতন ব্যক্তিবর্গ দখলদারদের সাথে কথা বলেও কোন সুরাহা পায়নি। বাধ্য হয়ে তাঁরা সরকারি রাস্তা দখলমুক্ত ও মাঠ উদ্ধারের জন্য তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান ও  উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান বরাবর আবেদন করেন। এর প্রেক্ষিতে গত ৩০ জুন সহকারী কমিশনার ভূমি এলাকা সরেজমিনে প্রত্যক্ষ করেন ও মাপের ব্যবস্থা করেন। তিনি জানান, নকশা অনুযায়ী রাস্তা ২৬ ফুট এবং তা উদ্ধারে আইনি ব্যবস্থা নেয়া হবে। এসময় এলাবাসীর সহযোগিতায় রাস্তা ও বিদ্যালয়ের সীমানা নির্ধারণ ও খেলার মাঠ উদ্ধার করে সীমানা খুঁটি দেয়া হয়। এসময় সরকারি রাস্তা দখলকারীদেরকে রাস্তা থেকে বসতবাড়ী অপসারণের মৌখিক নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও তারা স্হাপনা অপসারণ না করায় উলিপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি স্মারক নং ৩১.০২.৪৯৯৪.০০০.০২.০৪৭.২৪-৭৬৫ তারিখ ৩১ আগস্ট ২০২৬  এক নোটিশে ধামশ্রেণী মৌজার মোঃ আঃ জলিল, মোঃ রহিম উদ্দীন, মোঃ ফিরোজ, ইউনুস আলী, সাইফুল ইসলাম ও আব্দুস সামাদকে ৭দিনের মধ্যে তাদের নির্মিত স্হাপনাসমূহ অপসারণে পত্র প্রেরণ করা হয়েছে। অন্যথায় " The Government & Local Authority Land And Building ( Recovery of possion) Ordinance 1970 এর ৫ ধারা অনুযায়ী কেস নথি সৃজনপূর্বক উচ্ছেদের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্কতা জারি করা হয়। 
এ ব্যাপার উলিপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান জানান, সরকারি রাস্তা দখলকারীরা এ আদেশ পালনে ব্যর্থ হলে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
এলাকার জনগন সরকারি এ আদেশ বাস্তবায়নে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবী করছেন। তারা জনগণের চলাচল নির্বিঘ্ন করার লক্ষে উপজেলার অন্যান্য এলাকায় প্রশাসনের নিয়মিত নজরদারির আহ্বান জানান।# 

আরও খবর





উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে