জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

উলিপুরে ২০ মামলার মাদক কারবারি আটক

কু‌ড়িগ্রামের উলিপুরে ২০ মামলার আসামি এক চিহ্নিত মাদক কারবা‌রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ‌নিবার (১০ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামের তার নিজ বা‌ড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক কারবা‌রি নয়ন (৩৬) ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। পু‌লিশ জানায়, গোপন সংবাদের ভি‌ত্তিতে উপজেলার দক্ষিণ উমানন্দ গ্রামের তার নিজ বা‌ড়িতে খাটের ওপর ইয়াবা ট্যাবলেট গণনা করার সময় মাদক কারবা‌রি নয়নকে গ্রেপ্তার ক‌রা হয়। এ সময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা, দেড় গ্রাম হেরোইন, মাদক বি‌ক্রির ৩ হাজার ৩০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকের ১৯ টি মামলা রয়েছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) জিল্লুর রহমান জানান, মাদক কারবা‌রি নয়নের বিরুদ্ধে পূর্বের ১৯টি মামলা রয়েছে। আজ রবিবার সকালে আরও ১টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।এদিকে তার আটকে এলাকার অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরিয়ে এসেছে। পুলিশ ঘন ঘন মাদক বিরোধী অভিযান চালিয়ে এলাকা মাদক নির্মূল ও তরুণদের বিপথগামী হতে রক্ষা করবে বলে জনগণ আশা করছেন।#
আরও খবর

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে





উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ দিন ২২ ঘন্টা ৪৮ মিনিট আগে