নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

উখিয়ায় জেএসআর শপিংমলসহ জরিমানা গুনলো ৯ দোকানী!

কক্সবাজারের উখিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে ৯টি মামলায় ৩৮হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার(২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কোর্টবাজার স্টেশনে বাজার মনিটরিং করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ।

এসময় জেএসআর শপিংমল কোর্টবাজার শাখায় ২হাজার টাকা অর্থদণ্ডসহ পাঁচ দোকানিকে মোট ১৮হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মূল্য তালিকা টাঙানোর জন্য সবাইকে সতর্কবার্তা প্রদান করেন এ কর্মকর্তা। অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম সহ পুলিশের টিম উপস্থিত ছিলেন।

একইদিন উখিয়া সদরে বাজার মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ। উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে ৪টি মামলায় ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ জানান,”নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উখিয়া সদরে মনিটরিং করা হয়। মূল্য তালিকা না থাকায় অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।”

Tag
আরও খবর