নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত-৬

কক্সবাজারের উখিয়ায় অটোরিকশা- বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্হানীয়দের সহযোগিতা উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।


আহতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা সওদাগর পাড়ার এর মোহাম্মদ শরীফের পুত্র অটো রিকশা চালক আব্দুল্লাহ, উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের -জাফর আলম এর পুত্র মুকবুল(৪০),কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা আব্দুল গণি এর পুত্র শফিউল হক(৫০),উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা

হাসিম উল্লাহ(১৯),উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুর আলম(৫০) ও হরিন্দ্র বড়ুয়ার পুত্র নিকল বড়ুয়া(৪৮)।


বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বলে উখিয়ার শাহপরীর দ্বীপ হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়।


শনিবার(২৬ অক্টোবর)বিকাল চারটার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া কলেজ সংলগ্ন এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়।


জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা টেকনাফ গামী সমুদ্র তরী বাস ও উখিয়ার পালংখালী বাজার থেকে ছেড়ে আসা অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ীর চালক সহ ছয়জন আহত হয়। স্হানীয়দের সহযোগিতায় গুরুত্বর আহতদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজন অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।


এ ব্যাপারে উখিয়া থানার তদন্ত ওসি শফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।

Tag
আরও খবর