নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

উখিয়ায় গ্রেফতার ৭ আ.লীগ ও ছাত্রলীগ নেতার জামিন মঞ্জুর

উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইউপি সদস্য সহ বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করেছে। আসামির মধ্যে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা রয়েছেন। তবে গ্রেফতাকৃতরা আদালত থেকে জামিন পেয়েছেন বলে আইনজীবীরা জানিয়েছেন।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফ হোসেন ও পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলামের নেতৃত্বে বুধবার (২ অক্টোবর) ভোরে উপজেলার রাজাপালং ইউনিয়ন ও জালিয়া পালং ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৭ নেতাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল বাহার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ কায়ছার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তারেক হোসেন মানিক, উপজেলা আওয়ামী লীগ নেতা জমির আহমদ, যুবলীগ নেতা ইমাম হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুর ছালাম মধু, ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল্লাহ আল সায়মন।

পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধেই মামলা রয়েছে।


এদিকে গ্রেফতারকৃতরা গতকাল আদালতে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জামিন মঞ্জুর করেছেন বলে আইনজীবী সূত্রে জানা গেছে।

Tag
আরও খবর