নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে ত্রাণ উপদেষ্টা’ দ্রত রোহিঙ্গা প্রত্যাবাসনের আশ্বাস

কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গােদের দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আশ্বাস দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।


মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উখিয়া ৮ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা মাঝি, মৌলভি ও নারীদের সাথে মতবিনিময়কালে তিনি এই আশ্বাস দেন। এসময় রোহিঙ্গারা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে সহযোগিতা কামনা করেন।


শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অতিরিক্ত সচিব মোঃ মিজানুর রহমান জানান, ত্রাণ উপদেষ্টা ৪ নম্বর ক্যাম্পে যান সেখানে তিনি ডব্লিউএফপি পরিচালিত ই-ভাউচার আউটলেট ও রেশন উত্তোলন কার্যক্রমসহ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর তিনি হোপ হসপিটাল পরিদর্শন করেন। সেখাসে কর্মরত সকল চিকিৎসকদের সাথে মতবিনিময় শেষে হাসপাতালের সেবাদানের কক্ষগুলো ঘুরে ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা রোহিঙ্গাদের সাথে কি ধরনের আচার আচরণ করেন সে বিষয়ে সুস্পষ্ট ধারণা নেন।


পরে তিনি ৫ নম্বর ক্যাম্পে ইউএনএইচসিআর-এর সেলফ রিলায়েন্স এন্ড লাইভহোড প্রজেক্ট পরিদর্শন করেন। পরে তিনি রোহিঙ্গা মহিলাদের তৈরি পাটের ব্যাগ ও ব্যবহার যোগ্য বিভিন্ন পণ্য পর্যবেক্ষণ করে তা বিদেশে রপ্তানির ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। শেষে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা করেন ত্রাণ উপদেষ্টা।


এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, অতিরিক্ত সচিব মো. হাসান সারওয়ার, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অতিরিক্ত সচিব মোঃ মিজানুর রহমান, ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল, ৮ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আমির জাফর বিপিএম, কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল মোঃ রাসেল পিপিএম-সেবা, উখিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সালেহ আহমদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আরিফ হোছাইন সহ প্রমুখ।

Tag
আরও খবর