নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইনানী সৈকতে ভেসে এলো আরও ২ মরদেহ

কক্সবাজারের ইনানী সৈকতে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া একটি মাছ ধরার ট্রলার নিখোঁজের ঘটনায় আরও এক জেলেসহ দুইজনের মরদেহ ভেসে এসেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ইনানী মোহাম্মদ শফির বিল সৈকত এলাকায় মরদেহ দুটি পাওয়া যায়।


মৃতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মোহাম্মদ আব্দুল করিম (৩৫)। তবে অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ইনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেজাউল করিম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


একজনের মরদেহ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ‘এফবি আব্দুল ছামাদ সাহা’ ট্রলারের নিখোঁজ এক জেলের হলেও অন্য মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা প্রথমে মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।


ডুবে যাওয়া ট্রলারটির মালিক আবুল বশর জানান, ট্রলারটিতে ১১ জন জেলে ছিলেন। এর মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও আব্দুল করিমসহ দুইজন নিখোঁজ ছিলেন। আজ দুপুরে আব্দুল করিমের মরদেহ ভেসে আসার খবরে আমরা নিশ্চিত হই যে তারা আর বেঁচে নেই।


উল্লেখ্য, শুক্রবার ইনানী পয়েন্টের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ‘এফবি আব্দুল ছামাদ সাহা’ ট্রলারটি ডুবে যায়।

Tag
আরও খবর