নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাব-বিজিবি ও এপিবিএনের যৌথ অভিযান, গ্রেফতার ৪

কক্সবাজারের উখিয়ার ১৪নং রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে চারজন এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-১৫, এপিবিএন এবং বিজিবির যৌথ বাহিনী গতকাল সন্ধ্যায় হাকিমপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।


গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১৪নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক মোহাম্মদ রিদুয়ান (২১), হাফেজ মঈনুদ্দিন (৪৩), মোহাম্মদ জয়নাল উদ্দিন (৪৭) ও আব্দুল হাকিম (৪৭)।


অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।


তিনি জানান, গ্রেফতারকৃতরা জোরপূর্বক বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উখিয়া থানার মামলা নং-০৪, তাং ০১/০৬/২০২৪ ও শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্পের জিডি নং ২৭৭, তাং ০৯/০৯/২০২৪ মোতাবেক মামলা রয়েছে। তারা মামলা দায়েরের পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।


রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তার লক্ষ্যে ০৯ সেপ্টেম্বর (সোমবার) হাকিমপাড়া এলাকায় র‌্যাব-১৫ ও ৮ এপিবিএন


এবং ১৪ এপিবিএন এবং বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে ক্যাম্প এলাকা থেকে চারজন এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী জানান।

Tag
আরও খবর