নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

উখিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় কক্সবাজারের উখিয়ায় দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।


বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে উখিয়া সদরের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী; প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী; সভাপতিত্ব করেন বিএনপির প্রবীণ নেতা বাদশা মিয়া চৌধুরী।


এ সময় বক্তারা গণহত্যার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন। পাশাপাশি ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে কোটি কোটি টাকা ও সম্পদের মালিক হওয়া উখিয়ার প্রথম সারির আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এ ছাড়া উপজেলার ৪৫টি ওয়ার্ডের মাদক কারবারিদের তালিকা তৈরির কথা বলেন।



এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা বক্তৃতা করেন।



উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক জাহেদ শাহর কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ।


অবস্থান কর্মসূচিতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, তাঁতি দল ও মৎস্যজীবী দলের সভাপতি-সম্পাদক, আহ্বায়ক-সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা দলে দলে অংশ নেন।


এর আগে কেন্দ্রীয় কর্মসূচির প্রথম দিন বুধবার বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবারও সারা দেশে বিএনপির কর্মসূচি রয়েছে।

Tag
আরও খবর