দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

যৌতুকের মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামী উখিয়ার সোহেল কারাগারে

স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামী সোহেল রানা কে কারাগারে পাঠিয়েছে আদালত। গত ২৪ জুলাই কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত কতৃক দেওয়া রায়ে দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামী সোহেল রানা গত ৩০ জুলাই ঐ আদালতে আত্মসমর্পণ করিলে তাকে কারাগারে পাঠানো হয়।


জানা যায়, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের কুলালপাড়া এলাকার কামাল উদ্দিন মিস্ত্রির পুত্র সোহেল রানা (৩৭) এর সাথে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হিমছড়ি গ্রামের ছৈয়দ কাশেমের কন্যা পারভিন আক্তার গুলতাজ (৩৩) এর ২০০৯ সালের ২৯ মার্চে পারিবারিক ও সামাজিক ভাবে বিবাহ হয়। বিবাহের দীর্ঘ কাল উভয়ের দাম্পত্য জীবন সুখের থাকায় ৩ পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু ২০২২ সালে স্বামী আসামী সোহেল রানার পরকীয়া ও ২য় বিবাহের কারণে উভয়ের দাম্পত্য কলহ শুরু হয় এবং স্ত্রী পারভিন আক্তার গুলতাজ বাদী হয়ে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (রামু) আমলী আদালতে সি.আর-৩৯/২০২২ (ধারা: যৌতুক নিরোধ আইনের ৩) মামলা দায়ের করেন। উক্ত মামলায় স্বাক্ষী গ্রহণ ও বিচার্য্য কার্যাদী শেষে গত ২৪ জুলাই বিচারিক আদালত আসামী সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক জনাবা হানিমুন তানজিন আসামীকে দোষী সাব্যস্ত করে দেড় বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রচার করেন। আদালতে রায় প্রকাশ কালে আসামী পলাতক ছিল এবং গত ৩০ জুলাই সাজাপ্রাপ্ত আসামী সোহেল রানা ঐ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে আসামী সোহেল রানার আইনজীবী এডভোকেট মোঃ ইউসুফ জানান, আসামী সোহেল রানা মাননীয় দায়রা জজ আদালত থেকে দুই/এক মাসের মধ্যে জামিনে মুক্তি পেতে পারে।

Tag
আরও খবর