দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

উখিয়ায় আইস-অস্ত্র সহ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এশিয়ান হাইওয়ে এলাকায় অভিযান চালিয়ে ৮শ গ্রাম আইসসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। উদ্ধারকৃত আইসের মূল্য চার কোটি টাকা বলে র‌্যাব জানিয়েছেন। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড পুরাতন কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।

সোমবার সকালে গ্রেপ্তারকৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত হলো উখিয়ার ১১নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এ-১ব্লকের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে

মোহাম্মদ জুবায়ের (৩৩)।


রবিবার (১৪ জুলাই) রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১ নম্বর ওয়ার্ডের উখিয়া ঘাট কাস্টমের বশরের ভাঙ্গারি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১ নম্বর ওয়ার্ডের উখিয়া ঘাট কাস্টম এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আইসসহ মূলহোতা মোহাম্মদ জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব আইসের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন বলেন গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হবে।

Tag
আরও খবর