দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠ যেন মাদকসেবিদের হাট !

উখিয়া উপজেলা সংলগ্ন উখিয়া বহুমুখী সরকারি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ যা ‘উখিয়া মিনি স্টেডিয়াম’ নামেও পরিচিত, যেখানে এখন অন্ধকার নামলেই বসে মাদক এবং জুয়ার রমরমা আসর। প্রতিনিয়ত এর উৎপাত বৃদ্ধি পাচ্ছে।


খুঁজ নিলে জানা যায়, এখানে বেশির ভাগই স্কুল-কলেজ পড়ুয়া কিশোর। আরও রয়েছে বিভিন্ন এনজিওতে কর্মরত বহিরাগত লোকজন। জানা যায় নাম না জানা কিছু কিশোর প্রতিদিনই মিনি-টমটম নিয়ে এসে বিভিন্ন প্রকার মাদক সেবন এবং জুয়ার আসর বসায়। তাঁরা স্থানীয় না বলে ধারণা করা হচ্ছে।


সন্ধ্যা নামলেই উখিয়া মিনি স্টেডিয়াম হয়ে উঠে ভুতুড়ে বা অন্ধকারাচ্ছন্ন। এই রাতের আধারে স্থানীয়সহ বিভিন্ন এলাকার অল্পবয়সী-বেশি বয়সী কিশোর এবং যুবকেরা জুয়া ও বিভিন্ন মাদকদ্রব্যের আসর বসাই।

তাছাড়া আছে এনজিও সংস্থায় কর্মরত বহিরাগত লোকজন তারাও একই কাজে লিপ্ত।


স্থানীয় একজন বলেন, অন্ধকারকে পুঁজি করে মাদকসেবিদের আস্তানা হয়ে উঠেছে উখিয়া মাঠ। উপজেলা প্রশাসনের চোখের সামনে এমন সমাজ বিরুধি বা অনৈতিক কাজ হওয়ার সত্বেও উপজেলা প্রশাসন চুপ কেন? এটাই বুঝতে পারছি না। উপজেলা প্রশাসনের উচিত এটার কোন বিহিত ব্যবস্থা নেওয়া।


তিনি আরও জানান, এর যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় সমাজে খুবই খারাপ প্রভাব পড়বে। দিন দিন শিশু কিশোররা মাদক আসক্ত হয়ে পড়বে। রাতে উখিয়া মাঠে এমন অসামাজিক কার্যক্রম আমাদের উখিয়াবাসির জন্য খুবই দুঃখের সংবাদ।


জানা যায়, অধিকাংশ বহিরাগত কিশোর এবং যুবকরাই এই অসামাজিক কাজ করছে। গুটিকয়েক জন রয়েছে স্থানীয়।


উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন কে উখিয়া মাঠে ঘটা অসামাজিক কার্যক্রমের দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান স্থানীয় সচেতন মহল।

Tag
আরও খবর