দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

উখিয়ায় অস্ত্রধারীদের হামলায় বিএনপি নেতার হাত বিচ্ছিন্ন

উখিয়ায় এক মেম্বার প্রার্থীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ ঘটনায় নারীসহ আরো তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে শাহজাহান নামে একজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত মোটরসাইকেল ও ইজিবাইক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।


শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে দশটায় উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় বর্বরোচিত ঘটনাটি ঘটেছে।


আহত শাহজাহান সিকদার (৪৪) নলবনিয়া গ্রামের মৃত জাফর আলমের ছেলে। অপরাপর আহতরা হলেন মৃত জিন্নাত আলীর ছেলে শফিউল আলম (৭০) ও আহত শাহজানের মামাত ভাই মঞ্জুর আলম।


স্থানীয় ইউপি সদস্য সরওয়ার আলম বাদশা ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আহত শাহজাহানের বর্তমান অবস্থা শংকটাপন্ন।


আহত পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, একই এলাকার আমির হোসনের ছেলে সদ্য বিদেশ ফেরত জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অস্ত্রধারী ভাড়াটিয়া সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়।


স্থানীয় গ্রামবাসীদের সাথে কথা বলে জানা গেছে, দুইপক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। ঘটনার দিন অভিযুক্ত জাহাঙ্গীর আলম ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে অবৈধভাবে জমি দখল করতে যায়। এই সময় দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে মধ্যস্থতা করার জন্য শাহজাহান সিকদার ঘটনাস্থলে এগিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই জাহাঙ্গীর বাহিনী সন্ত্রাসীরা উপর্যুপরি কুপিয়ে শাহজানের হাত বিচ্ছিন্ন করে দে। তাকে রক্ষা করতে এগিয়ে আসলে আরো তিনজন গুরুতর হামলার শিকার হয়।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে শাহজাহান সিকদারের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।


খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রবাহী একটি ইজিবাইক জব্দ করে।


হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেছেন, সন্ত্রাসীরা হলদিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তরুণ রাজনীতিবিদ মোঃ শাহাজাহান এর একটি হাত বিচ্ছিন্ন করে ফেলেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।


এ ব্যাপারে উখিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর