দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আরসা’ সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ দেওয়া রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দেশে তৈরি অস্ত্র সরবরাহকারী এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব-১৫। র‍্যাবের দাবি, অস্ত্রগুলো যাচ্ছিল মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’ সদস্যদের কাছে।


শুক্রবার (৭ এপ্রিল) রাতে কক্সবাজার শহরের বাহারছড়া থেকে অস্ত্রসহ ওই রোহিঙ্গা যুবককে আটক করা হয়।


আটক আরিফ হোসেন টেকনাফের নয়াপাড়া মোছনি ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা। তার কাছ থেকে চারটি দেশে তৈরি শুটারগান, তিন রাউন্ড কার্তুজ ও দুটি অটো স্নাইপার রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।


শনিবার দুপুরে কক্সবাজার র‌্যাব-১৫-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।


র‌্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক ব্যক্তির মহেশখালী থেকে অস্ত্র-গোলাবারুদ নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসীদের সরবরাহের উদ্দেশ্যে রওনা দেওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে শহরের বাহারছড়ায় তল্লাশির একপর্যায়ে এক ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের ব্যাগসহ দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হলে প্লাস্টিকের ব্যাগে অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়।


তিনি বলেন, আটক ব্যক্তি নিজের পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মহেশখালীসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধ অস্ত্র কিনে গোপনে রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসীদের সরবরাহের কথা স্বীকার করেন। মামলা দিয়ে আটক ব্যক্তিকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


র‌্যাব অধিনায়ক জানান, ৬ এপ্রিল আরেকটি অভিযানে চকরিয়া থেকে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছিল। তারাও মহেশখালী থেকে অস্ত্র নিয়ে আরসাকে সরবরাহ করতে যাচ্ছিলেন।


রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে বলে জানান তিনি।

আরও খবর