দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা

শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা

শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় সরকার, ধর্মীয় নেতা ও শ্রমিক সংগঠনের নেতাদের ভুমিকা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে এক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ ফ্রেরুয়ারী) অগ্রযাত্রা’র পিআরএম-৪ প্রকল্পের আওতায় টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন ধর্মীয় নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রমিক সংগঠনের নেতা ও অগ্রযাত্রা সংস্থাকে সহায়তা কারী সংস্থা টিডিএইচ এর প্রতিনিধি অর্জন কুমার ধর ও অগ্রযাত্রার অন্যান্য সদস্যবৃন্দ।


অগ্রযাত্রার প্রকল্প ব্যবস্থাপক,আবু ওসমান সাহেব অনুষ্ঠানটি সঞ্চালনা করনে।হ্নীলা স্টেশন বাজার মসজিদের খতিব, মাওলানা ফরিদুল আলম সাহেব বলেন, ”বাল্যবিবাহ বন্ধ করতে হলে শিশুদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে পরিবারকে সদস্যদের সচেতন করতে হবে। মোবাইল ফোনের মাধ্যমে তারা অবৈধ ভাবে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পরছে এবং পরিবারের সম্মতি ছাড়াই শিশু বয়সেই বিবাহ বন্ধনে জড়িয়ে যাচ্ছে”।


হ্নীলা শ্রমিক সংগঠনের সভাপতি আবুল হোসেন আবু বলেন, শিশুশ্রম বন্ধ করতে হলে প্রথমেই দারিদ্যতা দূর করতে হবে। আমাদের স্বপ্ল আয়ের পরিবার গুলো কোন উপায় না পেয়ে শিশুদের দিয়ে কাজ করাচ্ছে। এই সকল শিশুদের কে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ মূলক কাজে অংশ গ্রহণ করার মাধ্যমে শিশুশ্রম থেকে দূরে রাখা সম্ভব হবে।


হ্নীলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা আক্তার বলেন, ”আমাদের সকলের সম্মেলিত প্রচেষ্টা থাকলে আমাদের ইউনিয়ন পরিষদ কে বাল্যবিবাহের মুক্ত করা সম্ভব হবে। মসজিদের হুজুরগণ যদি জুম্মার নামাজের খুৎবায় বাল্যবিবাহ ও শিশুশ্রম এর কুফল নিয়ে আলোচনা করেন তাহলে এই বিষয়টি আরও ফলপ্রসূ হবে। অগ্রযাত্রা এজিও সংস্থাটি সফলতার সাথে সামাজিক দায়বদ্ধার অংশ হিসেবে বিভিন্ন সামাজিক সমস্যা তুলেধরে বিভিন্ন আলোচনা সভার আয়োজন করে যাচ্ছে। আয়োজক অগ্রযাত্রা সংস্থাকে ধন্যবাদ জানাই এত সুন্দর আলোচনা সভার আয়োজন করার জন্য।


Tag
আরও খবর