জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

*টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩ (তিন) কেজি ক্রিস্টাল মেথ(আইস) মাদক উদ্ধার করেছে।


অদ্য ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত্রি অনুমান ০০:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল জানতে পারে যে, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের শাহপরীর দ্বীপ মাঝের ডেইল এলাকার জনৈক খামিন মাঝির বসতবাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে রাত আনুমানিক ০১:১০ ঘটিকায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দ্রুত অন্ধকারে সুকৌশলে পালিয়ে যায়।


পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে ১ কেজি ওজনের ৩টি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট উদ্ধার করা হয়, যার প্রতিটির গায়ে "GUANYINWANG" লেখা রয়েছে। প্যাকেটগুলো থেকে সর্বমোট ৩ (তিন) কেজি কথিত অ্যামফিটামিন জাতীয় ক্রিস্টাল মেথ (আইস) মাদক জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। 


উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পলাতক অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত সুকৌশলে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ক্রিস্টাল মেথসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে টেকনাফ, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। 


উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের মতো ভয়ংকর অপরাধের বিরুদ্ধে র‌্যাব-১৫ এর অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag
আরও খবর