দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা

টেকনাফে স্কুলছাত্রকে অপহরণ করে নিয়ে গেল গহিন পাহাড়ে

টেকনাফ থানাধীন উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা আব্দুল আমিন নামের এক স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা পাহাড়ের পাদদেশে পানবরজে কাজ করার সময় অপহরণের শিকার হন সে।


বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, ‘স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে অপহরণের বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। শিক্ষার্থীকে উদ্ধারে প্রক্রিয়া চালানো হচ্ছে।’


আব্দুল আমিন উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের মোক্তার আহমদের ছেলে। সে মারিশবনিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ জানান, সোমবার সকালে মা-বাবা, ভাই-বোনসহ আব্দুল আমিন পানবরজে কাজ করতে যান। হঠাৎ মুখোশধারী কিছু লোক অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকাগুলি করে আব্দুল আমিনকে নিয়ে গহিন পাহাড়ে দিকে চলে যায়। আশপাশের আরও কয়েকটি পানবরজ রয়েছে। এখন পর্যন্ত সন্ত্রাসীদের পক্ষ থেকে কোনো ধরনের মুক্তিপণ দাবি করা হয়নি।


তিনি বলেন পুলিশের তৎপরতার কারণে দীর্ঘদিন ধরে অপহরণ বন্ধ ছিল। এখন আবার মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এসব প্রতিরোধে স্থায়ী সমাধান প্রয়োজন।

Tag
আরও খবর