নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সেন্টমার্টিনে নিখোঁজ হওয়া সেই বিসিএস ক্যাডার হ্যাপি ৫ দিন পর জীবিত উদ্ধার

কক্সবাজার-টেকনাফের সেন্টমার্টিনে ভ্রমন করতে গিয়ে নিখোঁজ হওয়া সেই বিসিএস ক্যাডার হ্যাপী (৩১) কে, টেকনাফ থানা পুলিশ উদ্ধার করেছে। সে ৪১তম বিসিএস ক্যাডার। তাকে বনবিভাগে পদায়ন করেছিলো সরকার।


শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে দিকে তাকে উদ্ধার করার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি সময়ের কন্ঠস্বরকে জানান, সেন্টমার্টিন ভ্রমন করতে গিয়ে গত রবিবার (৪ ফেব্রুয়ারি) থেকে তার সন্ধান মিলছে না মর্মে তার সাথে বেড়াতে আসা সহপাটিরা পুলিশকে অবিহিত করার পাশাপাশি তারা থানায় একটি লিখিত ডায়রি করে। এরপর কক্সবাজার জেলা পুলিশ সুপার ও উখিয়া-টেকনাফ সার্কেল স্যারের সার্বিক নির্দেশনা মোতাবেক থানায় কর্মরত এসআই সু-দর্শনের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল তাকে উদ্ধার করার জন্য অভিযানিক কার্যক্রম শুরু করে।


সেই সূত্র ধরে গত ৫ ফেব্রুয়ারি নিখোঁজ নারী বিসিএস ক্যাডারের মোবাইল লোকেশান কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট এলাকায় ট্রেকিংয়ে পাওয়া যায়।


অবশেষে অভিযানিক দলের দীর্ঘ ৫ দিনের সাঁড়াশী প্রচেষ্টার সফলতা হিসাবে শুক্রবার ভোর রাত ৩টার দিকে কক্সবাজার সু-গন্ধা বীচ পয়েন্ট সংলগ্ন এ আর গেস্ট হাউস নামে একটি হোটেলের রুম থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।


ওসি আরও জানান, উদ্ধার হওয়া নিখোঁজ নারী বিসিএস ক্যাডার হ্যাপীকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে সে তার ব্যাক্তিগত সমস্যা এবং বিসিএস রেজাল্ট'র ফলাফল মনের মত না হওয়ায় হতাশ হয়ে নিজের জীবনটাকে আড়ালে রাখার জন্য এই পথ বেঁচে নিয়েছে। সে এখন পুলিশের অভিযানিক দলের হেফাজতে রয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম শেষ করার পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।


এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আদনান চৌধুরী সময়ের কন্ঠস্বরকে জানান, উক্ত ঘটনার বিষয়টি জানার পর টেকনাফ থানা পুলিশ সদস্যরা নিখোঁজ নারীকে উদ্ধার করার জন্য অভিযানিক কার্যক্রম শুরু করে।


অভিযানিক টিমের পুলিশ সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে তথ্য প্রযুক্তি মোবাইল ট্রেকিং'এর সহযোগীতায় ৫ দিন পর এই নারী বিসিএস ক্যাডারকে কক্সবাজার বীচ পয়েন্ট এলাকার একটি হোটেল থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।


উল্লেখ্য:-নিখোঁজ নারীসহ ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে ৭১ জনের একটি টিম প্রবালদ্বীপ খ্যত সেন্টমার্টিনে ভ্রমনে যায় তারা দ্বীপে অবস্থানরত হোটেল সি ভিউসহ বেশ কয়েকটি রিসোর্টে উঠেন।


এরপর (রবিবার) সকালে তিনি বন্ধুর সাথে দেখা করার কথা বলে রিসোর্ট থেকে বের হয়ে যায়। বিকেল পর্যন্ত তিনি হোটেলে ফিরে না আসায় তার মুঠোফোনে যোগাযোগ করা হয়। এরপর তিনি মুঠফোনে উত্তর দেন বন্ধুর সাথে আছি বলে জানান। কিন্তু এক ঘণ্টা পর তার মুঠফোনটি বন্ধ পাওয়া যায়।


ঐ দিন তার সহপাটিরা পুলিশকে অবিহিত করেছিলেন ৩ ফেব্রুয়ারি দিনগত রাতে মাহমুদা আক্তার হ্যাপীসহ তিন বান্ধবী একসাথে সেন্টমার্টিনের একটি হোটেলের কক্ষে ছিলেন। সেদিন রাতে হ্যাপী সবার আগে ঘুমিয়ে পড়লেও অন্য দুই বান্ধবীর ঘুমাতে দেরি হয়। আর ওই দুই বান্ধবী সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখে রুমে হ্যাপী নেই। তার কাপড় চোপড় ও ব্যাগ গোছানো। পরে সাড়ে ৯টার দিকে এক বান্ধবীর ফোনে হ্যাপীর নাম্বার থেকে একটি ম্যাসেজ আসে, "আমি গোসল করে রুমে ফিরব। এরপর থেকেই হ্যাপীর আর কোন সন্ধান পাওয়া যায়নি।

Tag
আরও খবর