নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সেন্টমার্টিনে মোখায় ক্ষতিগ্রস্থদের নির্মাণাধীন কাজের উদ্বোধন

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন ইউনিয়নে এ্যালায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব)- ব্র্যাক এর মোখা প্রজেক্টের আওতায় নির্মাণাধীন ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থ অসহায় গরীব পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সরেজমিনে এসে এই কাজের শুভ উদ্বোধন করেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। এ সময় তিনি নির্মাণ কাজের উদ্বোধন শেষে সুন্দরভাবে ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করতে দিক নির্দেশনা প্রদান করেন।


একলাব-ব্র্যাক ঘূর্ণিঝড় মোখা সাড়াদান কর্মসূচী একলাবের বাস্তবায়নে এবং ফান্ড সহযোগিতা করেছেন ব্র্যাক। আর ডিপার্টমেন্ট অব ফরেন এফ্যায়ারস এন্ড ট্রেড (ডিফাট) এই প্রকল্পে অর্থায়ন করেছেন বলে জানা যায়।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম, এ্যালায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) মোখা প্রজেক্টের প্রোগ্রাম অফিসার (টেকনিক্যাল)

ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, হোম টেকনোলজি’র ম্যানেজিং ডিরেক্টর

ইঞ্জিনিয়ার আলমগীর প্রমূখ।


এছাড়াও সেন্টমার্টিন ইউনিয়নে ২০টি অসহায় পরিবারকে বাড়ির উঠানে সবজির বাগান করার জন্য বিভিন্ন প্রকার বীজ, মুলি বাঁশ, জৈব সার দেওয়ার পাশাপাশি ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থদের নতুন ঘর নির্মাণ, ঘর মেরামত, নতুন টয়লেট নির্মাণ, টয়লেট মেরামত, টিউবওয়েল প্লাট ফরম মেরামত এবং ২৮টি পরিবারকে ২টি করে ছাগল বিতরণ করা হবে বলে জানা যায়। অন্যদিকে সাবরাং ইউনিয়নের ১৫টি পরিবারকে বাড়ির উঠানে সবজির বাগান করার বিভিন্ন প্রকার বীজ,নেট, জৈব সার দেওয়ার পাশাপাশি ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থদের নতুন ঘর নির্মাণ, ঘর মেরামত, নতুন টয়লেট নির্মাণ, টয়লেট মেরামত, টিউবওয়েল প্লাট ফরম মেরামত এবং ১৫টি পরিবারকে ২টি করে ছাগল বিতরণ করা হবে বলে জানা যায়। এছাড়াও উখিয়া জালিয়াপালং ইউনিয়নে ১০টি পরিবারকে বাড়ির উঠানে সবজির বাগান করার জন্য বিভিন্ন প্রকার বীজ, নেট, জৈব সার দেওয়ার পাশাপাশি ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থদের নতুন ঘর নির্মাণ, ঘর মেরামত, নতুন টয়লেট নির্মাণ, টয়লেট মেরামত, টিউবওয়েল প্লাট ফরম মেরামত এবং ১০টি পরিবারকে ২টি করে ছাগল বিতরণ করা হবে বলে জানা যায়। সবশেষে কুতুবদিয়া উপজেলায় ৫টি পরিবারকে বাড়ির উঠানে সবজির বাগান করার জন্য বিভিন্ন প্রকার বীজ,নেট, জৈব সার দেওয়ার পাশাপাশি ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থদের নতুন ঘর নির্মাণ, ঘর মেরামত, নতুন টয়লেট নির্মাণ, টয়লেট মেরামত, টিউবওয়েল প্লাট ফরম মেরামত এবং ১০টি পরিবারকে ২টি করে ছাগল বিতরণ করা হবে বলে জানায়।


সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সরকারের সহযোগী সংস্থা হিসেবে একলাবের মত সকলকে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে তাদের সেবায় এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। পাশাপাশি আমি ডিপার্টমেন্ট অব ফরেন এফ্যায়ারস এন্ড ট্রেড (ডিফাট) ও ব্র্যাক কে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। পরিশেষে প্রবাল দ্বীপবাসীর স্বার্থে একলাবের কাজ করতে গিয়ে আমাকে কোন কাজে প্রয়োজন হলে জানাবেন সহযোগিতা করে যাব ইনশাহআল্লাহ।


অন্যদিকে সেন্টমার্টিন ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র জনসাধারণের আয় বৃদ্ধির লক্ষের ব্র্যাকের সহায়তায় একলাবের বাস্তবায়নে সাইক্লোন মোখা সাড়াদান কর্মসূচির আওতায় বসতবাড়িতে বাগান করার জন্য বিভিন্ন প্রকার বীজ, মুলি বাঁশ, জৈব সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে বিগত ১৭ জানুয়ারি ২০২৪ ইংরেজী বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়। একলাবের সাইক্লোন মোখা রেসপন্স প্রজেক্টের প্রোগ্রাম অফিসার (টেকনিক্যাল) ইন্জিনিয়ার শহিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মোঃ নুরুল আজিম, প্রধান নির্বাহী, অর্ণব ককসবাজার, শামসুল ইসলাম ইউপি সদস্য, মোঃ জুবাইর ইউপি সদস্য, ছৈয়দ আলম ইউপি সদস্য, মোঃ ফয়েজু ইউপি সদস্য, মোঃ ছৈয়দ আলম ইউপি সদস্য প্রমূখ। এছাড়াও এ সময় সেন্টমার্টিনের ২০ পরিবারের উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর