নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

মিয়ানমারের গুলি এসে পড়লো টেকনাফ সীমান্তের এপারে

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী মিয়ানমারের ওপারে চলছে মর্টারশেল ও ভারী গুলিবর্ষন। এপারে বাংলাদেশ অংশে স্থানীয় নুরুল ইসলামের বসত ঘরে এসে পড়লো এলএমজি’র গুলি।


শনিবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে ওই গুলি এসে পড়ে। ঘটনাস্থলটি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উলুবনিয়া এলাকায়।



স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালুর মাধ্যমে মুঠোফোনে কথা হয় নুরুল ইসলামের শাশুড়ী সামজিদা বেগমের সাথে।


তিনি জানান, শনিবার সকাল থেকেই টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া সীমান্তের মিয়ানমার অংশ থেকে মর্টারশেল ও গুলি ফায়ারের শব্দ আসতে থাকে এপারে। এতে করে সীমান্তবর্তী বসতবাড়ি কম্পিত হয়ে পড়ে।


সামজিদা বেগম বলেন, ‘আমরা আতংকিত হয়ে নিরাপদে সরে গেছি। হঠাৎ একটা গুলি আমার মেয়ে জামাইয়ের বসতঘরে টিনের দরজা ছিদ্র হয়ে বাড়িতে ডুকে পড়ে।



স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু মুঠোফোনে জানান, টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া, তুলাতুলি ও কানজরপাড়া সীমান্তবর্তী মিয়ানমারের ওপারে গেলো এক সপ্তাহ জুড়ে চলছে প্রচুর গোলাগুলি। এতে করে ভয়ে আমরা চিংড়ি ঘেরেও যেতে পারতেছিনা।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী মুঠোফোনে জানান, ‘আমি বিষয়টি শুনেছি। পরে বিজিবির সদস্যরা খবর পেয়ে বসত ঘরে এসে গুলিটা নিয়ে গেছে বলে জানতে পেরেছি।’


সীমান্তবর্তী স্থানীয়দের সরানো হবে কীনা জানতে চাইলে আদনান চৌধুরী বলেন, ‘পরিস্থিতির উপর নির্ভর করে বিজিবি যদি আমাদের জানায়, সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে’।



টেকনাফের ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দিন আহমেদকে মুঠোফোনে সংযোগ স্থাপন করা যায়নি।

Tag
আরও খবর