নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ৩

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।


আটককৃতরা হলেন, উখিয়া বালুখালী ৯ নম্বর ক্যাম্পের ব্লক-জি/৩১, এর বাসিন্দা মৃত অলি আহাম্মদের ছেলে মোহাম্মদ নূর (২৮), টেকনাফ উপজেলার ২৬ নম্বর ক্যাম্পের মুছনী বক্কর মেম্বারের রাস্তার মাথা, ব্লক-এইচ/৮ এর বাসিন্দা নাজির আহম্মেদের ছেলে মোহাম্মদ ইছহাক (২০) ও টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়ার মো. ইসলামের ছেলে মোঃ জাহেদ উল্লাহ (৩৮)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১৫, আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রাইভেটকারযোগে জাদিমুড়া এলাকা থেকে হ্নীলা বাজারের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পার্শ্বে নয়াপাড়া শালবাগান রাস্তার মাথায় কালুর ভাত ঘর নামক দোকানের সামনে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে জাদিমুড়ার দিক থেকে ছেড়ে আসা একটি সাদা বর্ণের প্রাইভেটকার তল্লাশির জন্য থামানোর সংকেত দেয়। প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা র‌্যাবের আভিযানিক দলের সংকেত পেয়ে ও উপস্থিতি বুঝতে পেরে দ্রুত গাড়ি থামিয়ে দৌঁড়ে কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাব তাদের তিনজনকেই আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের দেখানো মতে তাদের সাথে থাকা সাদা বর্ণের প্রাইভেটকারের পিছনের সিটের পিছনের অংশে বিশেষভাবে লুকায়িত অবস্থায় সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ১টি প্রাইভেটকার (যার রেজিঃ নং-চট্ট মেট্রো গ-১২-৩৬২৭ ও চেচিস নং- NZE 121-3284483), ১টি চাবি, ৩টি স্মার্ট ফোন, ৬টি সিম কার্ড ও নগদ ৪ হাজার ৫শত টাকা জব্দ করা হয়।



আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর পরস্পরের যোগসাজসে অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে এবং বিভিন্ন পন্থায় স্থানীয় এলাকাসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে থাকে বলে জানায়।


তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামতসহ আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর