নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

টেকনাফে মেছো বাঘের বাচ্চা উদ্ধারের পর অবমুক্ত করল বন বিভাগ

টেকনাফ পৌরসভার বাস স্টেশন এলাকা থেকে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ। এটির বয়স এক থেকে দেড় বছর হতে পারে।


বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাস স্টেশন এলাকার আব্দু শুক্কুরের পানের দোকানের হাঁচিতে লুকিয়ে থাকা অবস্থায় মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করেন স্থানীয় ব্যক্তিরা। এরপর দুপুর ২টার দিকে টেকনাফ বন বিভাগের নার্সারি পার্ক এলাকায় এটিকে অবমুক্ত করা হয়।


টেকনাফ সদরের বিট কর্মকর্তা আবুল কালাম বলেন, খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের বাচ্চাটি উদ্ধারের পর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। এরপর এটিকে মাছ, মুরগির মাংস খেতে দেওয়া হয়। পরে বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা পেয়ে এটিকে টেকনাফ বন বিভাগের নার্সারি পার্ক এলাকায় অবমুক্ত করা হয়েছে। এটি পুরুষ মেছো বাঘ।


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পল্লনপাড়া এলাকার আব্দু শুকুর সকালবেলায় পানের দোকান খোলার সময় একটি বিড়ালের মত বাঘের বাচ্চা দেখা যায়। এরপর স্থানীয় লোকজন এসে এটিকে জাল দিয়ে ধরে বন বিভাগে খবর দেন।


অবাধে বনজঙ্গল উজাড় হওয়ায় খাদ্যসংকটে পড়ে মেছো বাঘের বাচ্চাটি লোকালয়ে ঢুকে পড়ে বলে ধারণা করেন তারা।

Tag
আরও খবর