নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সেন্টমার্টিনে ডিম দিতে এসে মারা যাচ্ছে মা কাছিম

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে হুমকির মুখে পড়েছে সামুদ্রিক কাছিম। শীত মৌসুমে বালিয়াড়িতে ডিম পাড়তে এসে মরা পড়ছে একের পর এক বিশাল আকৃতির সামুদ্রিক মা কাছিম।


মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে দ্বীপের সৈকতে ভাসছে কয়েকটি মা কাছিম।


স্থানীয়রা বলছে, বালিয়াড়িতে ডিম পাড়তে এসে বেওয়ারিশ কুকুরের দল কাছিমকে আঘাত করে মেরে ফেলছে। তবে, সামুদ্রিক কাছিম রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর।


স্থানীয়রা জানায়, একসময় সেন্টমার্টিনে ডিম পাড়ার জন্য সমুদ্র থেকে ছুটে আসত শত শত মা-কচ্ছপ বা সামুদ্রিক কাছিম। নির্জন সৈকতে ডিম দিয়ে সেই কাছিম আবার ফিরে যেত সাগরে। কিন্তু এখন ডিম পাড়ার সেই সুযোগ পাচ্ছে না কাছিম। এখন ডিম পাড়তে আসা মা কাছিমকে হামলা করছে বেওয়ারিশ কুকুরের দল। কামড়ানোর আঘাতে মারাও যাচ্ছে মা কাছিম।


এদিকে মরা কাছিমগুলো পড়ে রয়েছে সৈকতের বালিয়াড়িতে, ছড়াচ্ছে দুর্গন্ধ। কিন্তু এসব মরা কাছিম সরানোর কোন ব্যবস্থা নেয়নি কেউ। অনেক পর্যটক কাছিমগুলোর ছবি তুলছেন আবার অনেক পর্যটক নাকে কাপড় দিয়ে দ্রুত সৈকতের উত্তর পয়েন্ট ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে।


সৈকতে বেড়াতে আসা পর্যটক মনির আহমেদ বলেন, সৈকতের দুটি পয়েন্টে ৩ টি বড় কাছিম মরে পড়ে রয়েছে। মরা কাছিম থেকে খুব বেশি দুর্গন্ধ ছড়াচ্ছে। সকাল থেকে বিকেল হয়ে গেলেও এসব মরা কাছিম সরানোর কেউ নেই।


সেন্টমার্টিনের স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছে, গেলো এক সপ্তাহে কুকুরের আক্রমণে সেন্টমার্টিন সৈকতে ডিম পাড়তে আসা ৫টির অধিক সামুদ্রিক কাছিম মরা পড়েছে।

Tag
আরও খবর