টেকনাফ সাবরাংয়ের পানছুড়িপাড়া এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার ওই এলাকায় মোঃ ইলিয়াছ এর বাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন খবর আসে র্যাবের কাছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব – ১৫ জানায়, ওই খবর পেয়ে অভিযান চালায় তারা। এসময় মোঃ সোহেল নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করলেও অন্যরা পালিয়ে যায়। পরে গ্রেফতার সোহেলের তথ্য অনুযায়ী তার বসত ঘর তল্লাশী করে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব জানায়, সোহেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে পলাতক আসামীর সাথে যোগসাজসে অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে এবং বিভিন্ন পন্থায় স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে থাকে।
১৮ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে
২০ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে
২২ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে
৪০ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪০ দিন ১৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫৩ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭৭ দিন ১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে