কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউপির ওয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে ৪৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় দুই মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়।
আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির ওয়াব্রাং এলাকার সৈয়দ নুরের ছেলে তারেক ও একই এলাকার আবুল হোসেনের ছেলে রায়হান।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দু’জন ব্যক্তি পালানোর চেষ্টার সময় তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের হাতে থাকা শপিং ব্যাগের ভেতর মাদকদ্রব্য ইয়াবা আছে বলে স্বীকার করেন। পরবর্তীতে তাদের শপিং ব্যাগ তল্লাশি করে ৪৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা পরস্পর যোগসাজসে ইয়াবার চালান অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহপূর্বক নিজেদের হেফাজতে মজুদ করতেন। পরবর্তীতে মজুদকৃত ইয়াবার চালানগুলো বিভিন্ন পন্থা অবলম্বন করে অত্যন্ত কৌশলে টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকেন।
তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামতসহ আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
১৮ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে
২০ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
২২ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪০ দিন ১৫ ঘন্টা ২৬ মিনিট আগে
৪০ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৫৩ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে
৭৭ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে