নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

টেকনাফে র‌্যাবের অভিযানে দেশীয় তৈরী ধারালো অস্ত্রসহ এক ছিনতাইকারী আটক

কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী ধারালো অস্ত্রসহ এক ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


আটককৃত যুবক হলেন, টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ার মোস্তাক আহাম্মদের ছেলে মোঃ রায়হান (২১)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান,গত বৃহস্পতিবার রাতে র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পার্শ্বস্থ পাকা রাস্তার উপর কতিপয় দুষ্কৃতিকারী ছিনতাই/চুরি কিংবা অন্য কোন অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে দেশীয় তৈরী অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ পালানোর চেষ্টাকালে এক ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ছিনতাইকারীর হেফাজত থেকে সর্বমোট ১টি কাঠের বাটযুক্ত ছুরি এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি R15 মোটরসাইকেল (যাহার চেসিস নং ME1RG6796PD010163) উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ছিনতাইকারী তার নাম-ঠিকানা প্রকাশসহ নিজেকে ছিনতাইকারী বলে স্বীকার করে। সে পেশাদার ছিনতাইকারী এবং তার দখলে অস্ত্র-ছুরি রেখে কক্সবাজারের বিভিন্ন এলাকায় পর্যটক এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে ভয়-ভীতি প্রদর্শন ও আঘাতের মাধ্যমে ছিনতাই/চুরিসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল মর্মে জিজ্ঞাসাবাদে জানা যায়। অদ্য উক্ত এলাকায় ছিনতাই করার উদ্দেশ্যে প্রস্তুতিকালে র‌্যাবের আভিযানিক দলের নিকট ধৃত হয়।


তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামতসহ

আটককৃত ছিনতাইকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।

Tag
আরও খবর