নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

টেকনাফে র‌্যাবের অভিযানে গহীন পাহাড় থেকে অপহৃত ভিকটিম উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়ার গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে অপহৃত একজন ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


উদ্ধারকৃত ভিকটিম হলেন,টেকনাফ হ্নীলা ইউনিয়নের মোছনী নয়াপাড়া রেজিস্ট্রাট ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা ছৈয়দ হোছনের ছেলে মোঃ জুবাইর (১৫)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, টেকনাফ থানাধীন মোছনী নয়াপাড়া রেজিস্ট্রাট ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের ছৈয়দ হোছন নামে এক ব্যক্তি র‌্যাব-১৫, কক্সবাজার এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেন যে, তার ছেলে মোঃ জুবাইর (১৫)’কে গত ২৬ ডিসেম্বর ভোররাতে তার নিজ বাড়ির দরজা ভেঙ্গে কতিপয় অপহরণকারী ভিকটিমের মাথায় অস্ত্র ধরে একটি মোবাইলসহ অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে ঘটনার পরেরদিন ভিকটিমের মোবাইল নম্বর থেকে অভিযোগকারীর স্ত্রীর নম্বরে কল দিয়ে অপরহণকরীরা ২০ টাকা মুক্তিপণ দাবী এবং অন্যথায় তার ছেলেকে হত্যা করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।


এ বিষয়ে র‌্যাব-১৫, কক্সবাজার লিখিত অভিযোগ পাওয়ার পর থেকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়ার গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে এবং অপহৃত ভিকটিম মোঃ জুবাইরকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ভিকটিমের নিকট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অপহরণকারীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।


তিনি আরো জানান, উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর