নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

টেকনাফে জাতীয় পার্টির ব্যাপক প্রচার-প্রচারণা শুরু

কক্সবাজারের টেকনাফে টান-টান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী অধ্যাপক নুরুল আমিন সিকদার ভূট্রো’র পক্ষ থেকে প্রচার শুরু করেছেন টেকনাফ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিয়াবুল হক।২২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর টেকনাফ পৌরসভার শাপলা চত্তর ও সাবরাং ইউপির শাহপরীর দ্বীপের বাজারসহ বিভিন্ন এলাকায় পোস্টার ও মাইকিং করে লাঙ্গলের প্রচার প্রচারণা শুরু করেন।প্রচার শুরুর প্রথম দিন থেকেই গণসংযোগে মাঠে নামেন অসংখ্য জাতীয় পার্টির নেতা কর্মীরা। এসময় লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিয়াবুল হক উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের দ্বারে-দ্বারে চষে বেড়াচ্ছেন।

তিনি তার প্রার্থীকে সৎ,নিষ্ঠাবান ও কর্মঠ যোগ্য উল্লেখ করে উপজেলার উন্নয়নের জন্য লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেছেন। এসময় ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব আয়াছ রনি, টেকনাফ সদর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মো. ইসলাম, টেকনাফ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, টেকনাফ উপজেলা জাতীয় পার্টির সদস্য ও সাবরাং ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব শওকত আলী, টেকনাফ উপজেলা জাতীয় পার্টির সদস্য ও টেকনাফ সদর ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন আহবায়ক মাওলানা নোমান, উপজেলা জাতীয় পার্টির সদস্য শুক্কুর প্রকাশ লেডু, উপজেলা জাতীয় পার্টির সদস্য আবদুর রশিদ, শাহপরীর সাংগঠনিক ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওয়ারেজ আলী প্রমুখ৷

জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব আয়াছ রনি বলেন, লাঙ্গল প্রচারে মাঠে প্রার্থীকে কিভাবে জয় লাভ করতে পারি, আমরা সেভাবে মাঠে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ নির্বাচন শেষ পর্যন্তও মাঠে থাকব। তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী অধ্যাপক নুরুল আমিন সিকদার ভূট্রোকে লাঙ্গল প্রতীক নিয়ে ৭ জানুয়ারি বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অলি-গলিতে লিফলেট ও মাইকিং করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমি ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রতীক লাঙ্গল মার্কায় মূল্যবান ভোট’টি প্রদান করে ভুট্টো ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জানাচ্ছি।

Tag
আরও খবর