জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তানোরে আলুর পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

তানোরে আলুর পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

তানোরে আলুর পরিচর্যায় ব্যস্ত কৃষকরা


সারােয়ার হােসেন,তানোর:  রাজশাহীর তানােরে আলুর গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। যেনো দম ফেলার সময় নেই কৃষকদের।বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, পৌর এলাকায় ধানতৈড় গ্রামের পশ্চিম গুবিরপাড়া সেন্দুকাই এলাকার উত্তর তানাের থেকে মুন্ডুমালা যাবার রাস্তার দু'পাশে কাশিম বাজার কালিগঞ্জ সরনজাই নারায়নপুর আড়াদিঘী লালপুর কৃষ্ণপুর চিমনা আলুর মাঠে গাছ পরিচর্যায় ব্যাপক ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। বিস্তর্ণ দিগন্ত জােড়া আলুর মাঠে তাকালেই চোখ যায় যতদূর সাদা মাটির উপরে শুধুই সবুজের সমারহ। প্রতিটি জমিতে আলুর সবুজ গাছ শােভা পাচ্ছে। সেই গাছে দিচ্ছেন সেচ কেউ বা প্রয়ােগ করছেন কীটনাশক। উপজেলার প্রতিটি মাঠে লাগানাে হয়েছে আলু। যারা ৩ থেকে ৫ বিঘার জমির মালিক তারা আলু চাষ করে কােন রকমে বেঁচে আছে। বেঁচে থাকতেই হবে। পেটে খাবার দিতেই হবে।

তানোর পৌর এলাকার সেন্দুকায় গ্রামের চাষি বুলবুল আহমেদ তিনি রবি শস্য থেকে শুরু করে সব রকমের চাষাবাদ করে থাকেন। এবার তিনি ২০ বিঘা জমিতে আলু চাষ করেছেন। তিনি জানান, টেন্ডার নেয়া পুরাে জমি। তাই খরচও বেশি। প্রতি বিঘায় ৩০ থেকে ৩২ হাজার টাকা করে খরচ হবে। কীটনাশক থেকে শুরু করে কৃষি কাজে ব্যবহৃত সব জিনিসপত্রের অধিক দাম। ৪০ থেকে ৫০ দিন আলুর বয়স হলেও আবহাওয়া প্রচন্ড ঠান্ডা না হওয়ায় এক প্রকার শঙ্কায় ছিলাম। তবে গত দুই দিন থেকে আবহাওয়া ঠান্ডা হতে শুরু করেছে। তার মতাে একই কথা জানান, গুবির পাড়া গ্রামর আলু চাষি কিতাব আলী। তিনি এবার টেন্ডারে ৯বিঘা জমিতে আলু চাষ করেছেন। তিনি জানান, আলুর বয়স ৩০ দিন হয়েছে। গাছও বের হয়েছে মাটামুটি ভালােই। তিনি প্রতিদিন সকাল থেকে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত আলুর জমি দেখভাল করে থাকেন।


উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, এবার ৯হাজার ৫৫০ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। আবহাওয়াও অনুকূলে আছে। আশা করছি লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে জানান তিনি।

Tag
আরও খবর
তানোরে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

৮৩৬ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে