আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তানোরে অবশেষে পুলিশের জালে শিশু বলাৎকার কারি যুবলীগ নেতা আটক

  রাজশাহীর তানোরে ১৩ বছরের শিশু বলাৎকার কারি সেই যুবলীগ নেতা রুস্তম আলীকে আটক করেছে থানা পুলিশ বলে নিশ্চিত করেন ওসি আব্দুর রহিম । শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে রাজশাহী রেল স্টেশনের পাশ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে গত শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেছেন । মামলার প্রেক্ষিতে তানোর থানা পুলিশের সাড়াশি অভিযানে গ্রেফতার হয় রুস্তম আলী। তার বাড়ি উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির হরিপুর গ্রামে। সে মৃত ইয়ার আলীর পুত্র। রুস্তম ইউপির ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। শনিবার আদালতের মাধ্যমে যুবলীগ নেতাকে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি । তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তার শাস্তির দাবি করেছেন মামলার বাদিসহ গ্রামের লোকজন।


জানা গেছে, চলতি মাসের ২০ তারিখে ৭ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীকে মোবাইল কিনে দেওয়ার নাম করে কাদিরপুর গ্রামস্থ পুকুর পাড়ে নিয়ে গিয়ে রুস্তম আলী বলাৎকার করে। বলাৎকার করার সময় মোবাইলে ভিডিও ধারন করে। সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।  


স্থানীয়রা জানান, রুস্তম এর আগেও কয়েকজন শিশুকে বলাৎকার করে ভিডিও ধারন করে নিয়োমিত বলাৎকার করে থাকে। এর আগে গ্রামের ৪ থেকে ৫ জন শিশু কে বলাৎকার করেছে।


গ্রামের কয়েকজন ব্যক্তি জানান, রুস্তম আগে থেকেই এধরণের কাজ করে থাকে। দলের পদ দেওয়ার সময় আমরা নিষেধ করেছিলাম। কিন্তু এক শিক্ষকের কথায় টাকার বিনিময়ে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক করা হয় তাকে। কোন কিছু না বুঝে যাকে তাকে টাকার বিনিময়ে পদ দিলে তো দলের ভাবমূর্তি এভাবেই নষ্ট হয়। তার মত লম্পটের কঠোর শাস্তি হওয়া দরকার। যাতে কেউ এধরণের কাজ করতে না পারে।


বলাৎকার কারির ভাই মোস্তাফা গত শুক্রবার এই প্রতিবেদককে বলেছিলেন, আমার ভাই এধরণের কাজ করতেই পারে না। এখন মোবাইলে অনেক রকম ভাবে ভিডিও করা যায়। 


মোস্তফাকে পুনরায় শনিবার দুপুরের দিকে মোবাইল করে জানতে চাওয়া হয় আপনার ভাই নির্দোষ তাহলে গ্রেফতার হল কেন উত্তরে তিনি কোন কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে। পুনরায় মোবাইল করা হলে আর রিসিভ করেন নি। 


শিশু বলাৎকারের ভিডিও টি গত বৃহস্পতিবার থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। তারপর থেকে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। 


কামারগাঁ ইউনিয়ন ইউপির উত্তর শাখা যুবলীগের সাধারণ সম্পাদক হায়দার আলীর কাছে বলাৎকার কারি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রুস্তমের এঘটনায় কোন ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি জানান বিকেলের দিকে সভাপতির সাথে আলোচনা করে তাকে বহিষ্কার করা হবে। তার কোন দায় দায়িত্ব সংগঠন বহন করবে না, আর এমন ব্যক্তির সংগঠন করারও দরকার নেই।


তবে সভাপতি শাফিউল ইসলাম বলেন, উপজেলা সভাপতি দেশের বাহিরে আছেন, তিনি আসা মাত্রই আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 


থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, প্রাথমিক ভাবে জিজ্ঞাসবাদ করে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


প্রসঙ্গত,, বলাৎকারের ঘটনাটি গত শুক্রবার ও শনিবারে দৈনিক জাতীয় স্থানীয় পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পোর্টালে প্রতিবেদন প্রকাশ হয় এবং গত বৃহস্পতিবার থেকে সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।


আরও খবর
তানোরে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

৮৩৬ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে