নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সুন্দরগঞ্জে পুলিশের গুলি, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে



বুধবার (১২ জুন) বিকালে এই ঘটনা ঘটে।এতে পুলিশ সদস্য সহ একাধিক ব‍্যক্তি  আহত হয়েছে । এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু জনকে আটক করেছে পুলিশ।

হাট ইজারাদারের লোকজন বলেন পুলিশ এসে হাটে মোটা অংকের টাকা দাবি করেন। টাকা না দিলে তারা হাট বন্ধ করে দেয়।এক পর্যায়ে হাট ইজারাদারের লোকজন, সাধারণ গরু বিক্রেতা ও পুলিশের সংঘর্ষ  বাধে।

পুলিশের অভিযোগ ৯৯৯ লাইনে অবৈধভাবে হাট লাগার খবর পেয়ে সেখানে যায়। পুলিশকে দেখে হাট ইজারাদারের লোকজন পুলিশের উপর হামলা চালায়।

সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুদিন আগে সুন্দরগঞ্জ উপজেলার মজুমদার হাটে গরু কেনা-বেচার অনুমতি নিতে আসেন হাট ইজারাদার ওবায়েদুল্লাহ। হাটে গরু কেনা-বেচার অনুমতি নেই জানালে বুধবার সকালে তিনি উচ্চ আদালত থেকে গরু বেচা-কেনার একটি অনুমতি পত্র নিয়ে আসেন। চিঠি পাওয়ার পর সেটি বোঝার জন্য গাইবান্ধার বিজ্ঞ আদালতের পিপির কাছে পাঠিয়ে দেই। এরই মধ্যে হাট থেকে কেউ একজন ট্রিপল নাইনে ফোন করেন। ফোন পেয়ে পুলিশের একটি গাড়ি সেখানে গিয়ে হাটে আপাতত গরু বেচা-কেনা বন্ধ রাখার নির্দেশ দিলে ইজারাদারের লোকজনের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, হাট ইজারা দেওয়া বা হাট বন্ধ করবে ইউএনও। আমরা ট্রিপল নাইন থেকে ফোন পেয়ে ওই হাটে যাই। সেখানে ইউএনওর অনুমতি নিয়ে হাট পরিচালনা করতে বললে ইজারাদারের লোকজন হৈ দিয়ে পুলিশের উপর আক্রমণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।পরবর্তীতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে’।

Tag
আরও খবর