মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

সুন্দরগঞ্জে বি.এন.পি-র প্রার্থী পরিবর্তনের দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল।

সুন্দরগঞ্জে বি.এন.পি.-র প্রার্থী পরিবর্তনের দাবিতে নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল। 

২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ  আসনে বিএনপির ঘোষিত প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম জিয়ার মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।

শনিবার (২২ নভেম্বর) সুন্দরগঞ্জ ডি. ডব্লিউ. সরকারি কলেজ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে সমাবেশে এসে শেষ হয়।

এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেয়। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম জিয়ার সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তারা বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন একজন নেতাকে মনোনয়ন দেয়ায় আসনটি ধানের শীষের জন্য ঝুঁকির মুখে পড়েছে।

বক্তাদের দাবি, সুন্দরগঞ্জে সবচেয়ে গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী আরেফিন আজিজ সরদার সিন্টু। সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক, দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলে শক্ত অবস্থান রয়েছে। তাই তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে বর্তমান প্রার্থী পরিবর্তন করে সিন্টুকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে দহবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জামিউল ইসলাম জমু, যুগ্ম-আহ্বায়ক মোশতাক আহমেদ, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মাহামুদুল হাসান সিদ্দিক মুসা, মহিলাদল নেত্রী বিউটি বেগম, দহবন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোশাররফ হোসেন, বিএনপি নেতা মন্টু মিয়া, মাইদুল ইসলাম বাবুসহ আরও অনেকে।

Tag
আরও খবর






সুন্দরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু।

৪৪৫ দিন ১৫ ঘন্টা ১৩ মিনিট আগে