জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় সহযোগিতা, জাপা নেতার বিরুদ্ধে মামলা!


গাইবান্ধার সুন্দরগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় সহযোগিতার অভিযোগ উঠেছে জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলনের বিরুদ্ধে। অভিযুক্ত জাপা নেতা ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিক উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১৪) নিজ বাড়ি থেকে দাদার বাড়ি যাচ্ছিল। পথে ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলনের বাড়ির কাজের লোক একই গ্রামের মৃত ওসমান সরদারের ছেলে শফিউল ইসলাম (৩৮) ওই শিক্ষার্থীর গতিরোধ করেন। পরে তাকে জোরপূর্বক মুখ চেপে ধরে অধ্যক্ষের বাড়ির পাকাঘরে নিয়ে যায়। সেখানে শফিউল ইসলাম ওই শিক্ষার্থীর পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ছাত্রীটি কৌশলে তার মুখ থেকে হাত সরিয়ে চিৎকার দিলে আশপাশের বাড়ি থেকে লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে। পরে স্থানীয়রা ওই ভুক্তভোগীকে তার দাদী ও মায়ের হাতে তুলে দেন। ঘটনার পরে অভিযুক্ত শফিউল ইসলাম পালিয়ে যায়।

এদিকে, ঘটনার পর থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন জাপা নেতা ও ধর্মপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার মিজানুর রহমান মিলন। কিন্তু ভুক্তভোগী পরিবারটি বিচার দিয়ে কোন সহযোগিতা না পাওয়ায় পরদিন ১৫ এপ্রিল ওই শিক্ষার্থী বাদি হয়ে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় সরদার মিজানুর রহমান মিলনকে ধর্ষণ চেষ্টায় সহযোগিতা করার অভিযোগ তোলা হয়। অভিযোগে বলা হয়- জাতীয় পার্টির উপজেলা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তার তালাবদ্ধ ঘর খুলে দিয়ে অভিযুক্ত শফিউল ইসলামকে ধর্ষণ চেষ্টার সহায়তা করেন। এ ঘটনার পর থেকে শফিউল ইসলাম লাপাত্তা রয়েছেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, 'মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। ইতোমধ্যে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।'

Tag
আরও খবর